কক্সবাজারের চকরিয়া পৌরসভার নামার চিরিংগার বাইতুশ শরফ সড়কে কথা-কাটাকাটির জেরে ঘুষিতে আহত হয়ে তারেকুর রহমান (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লোহাগাড়া এলাকায় তার মৃত্যু হয়।
নিহত তারেকুর রহমান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার বাইতুশ শরফ সড়কে আবুল কালামের পানের দোকানে কাজ করার পাশাপাশি সেখানেই থাকত তারেক। তারেক সম্পর্কে আবুল কালামের নাতি।
গতকাল রাতে দোকানের অদূরে একটি নলকূপ থেকে পানি আনতে যায় তারেক। পানি নেওয়ার সময় আরেকটি দোকানের এক কর্মচারীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের হাতাহাতির মধ্যে তারেকের কানে ঘুষি লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চট্টগ্রামে নেওয়ার পথে লোহাগাড়া এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
স্থানীয় দোকানদার মোহাম্মদ করিম বলেন, ‘দুজন শিশুর মধ্যে তর্কাতর্কি, পরে হাতাহাতিতে তারেক গুরুতর আঘাত পায়। হয়তো কানের পাশে জোরে ঘুষি লেগেছে, এতে সে মারা গেছে। তবে কার সঙ্গে তারেকের হাতাহাতি হয়েছিল, তা কেউ জানে না। শুনেছি, তারেক তার নানা আবুল কালামকে ওই নাম বলে গেছে।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শেরপুরের নকলায় ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ভ্যানচালক আবদুল মন্নাছ হত্যার ঘটনায় প্রায় তিন বছর পর রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় তিনি নিখোঁজ হয়েছিলেন। দুই দিন পর জামালপুরের বাঘমারি বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
খুলনার তেরখাদা থেকে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতে আসেন কামরুল ও আল-আমিন। কাজের টাকা শেষ হয়ে যাওয়ায় আল-আমিন কামরুলের কাছে টাকা চাইলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আল-আমিন সবজি কাটার ছুরি দিয়ে কামরুলের গলায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়...
১৩ মিনিট আগে
দিনাজপুরে সাত দফা দাবিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা দলিল লেখক সমিতি। আজ বুধবার জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান।
১৫ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পেশাগত দায়িত্ব পালনকালে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ মিনিট আগে