নড়াইল সদর উপজেলায় আকবার ফকির (৬৫) নামে এক ইজিবাইকচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের একটি বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আকবার ফকির শড়াতলা গ্রামের মৃত মমিন ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে কল পেয়ে বাড়ি থেকে বের হন ইজিবাইকচালক আকবার ফকির। ওই দিন রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। আজ সকাল সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী বুড়িখালি গ্রামের একটি বাঁশবাগানের মধ্যে তালগাছের নিচে হাত-পা বাঁধা অবস্থায় আকবার ফকিরের লাশ দেখতে পান স্থানীয়রা। তাঁর গলা ও পুরুষাঙ্গ কাটা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রী ফরিদা বেগম (৫৮) জানান, গতকাল রাতে মোবাইল ফোনে কল পেয়ে তাঁর স্বামী আকবার ফকির বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে লোকমুখে খবর পান, তাঁর স্বামীকে কে বা কারা হত্যা করে ফেলে রেখে গেছে।
নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, আকবার ফকির নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বেলা সাড়ে ১১টা। গ্যাসপাম্পের সামনে তখনো সারি সারি সিএনজিচালিত অটোরিকশা। কোনো চালক গাড়ির পাশে বসে আছেন, কেউ ক্লান্ত শরীরে সিটে হেলান দিয়ে চোখ বুজেছেন। সবাই অপেক্ষায় কখন গ্যাস পাবেন, কখন গাড়ি নিয়ে রাস্তায় নামবেন। কিন্তু সেই অপেক্ষার শেষ হয় না।
৪ ঘণ্টা আগে
ভাঙার জন্য জাহাজ আমদানির পর ইয়ার্ডের সৈকতে ভেড়ানোর জন্য শিল্প মন্ত্রণালয়ের অধীন ‘শিপ রিসাইক্লিং বোর্ড’ থেকে প্রাথমিক অনুমতি (বিচিং পারমিশন) নিতে হয়। আর জাহাজের ফুয়েল ট্যাংক বা কার্গো হোল্ডে কোনো বিষাক্ত বা দাহ্য গ্যাস আছে কি না, তা পরীক্ষা করে ‘হট ওয়ার্ক/গ্যাসমুক্ত সনদ’ দেয় বিস্ফোরক অধিদপ্তর।
৪ ঘণ্টা আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নে মনু সেচ প্রকল্পের কাশিমপুর পাম্প হাউস। কৃষকদের কথা চিন্তা করে হাওরের পানি কমানোর জন্য এই পাম্প স্থাপন করা হয়। একটা সময় এটি হাওরাঞ্চলের কৃষকের ভরসা ছিল। তবে এখন সেটিই যেন সংকটের কারণ হিসেবে দাঁড়িয়ে আছে। পাম্পগুলো দিয়ে পর্যাপ্ত পানি না কমায় কৃত্রিম
৫ ঘণ্টা আগে
সারা দেশে চলমান লোডশেডিংয়ের প্রভাব পড়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতশিল্পেও। বিদ্যুৎ না থাকায় দিনের বেশির ভাগ সময় তাঁত বন্ধ থাকছে। এতে উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। সময়মতো অর্ডার সরবরাহ করতে না পারায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।
৫ ঘণ্টা আগে