
নড়াইলের লোহাগড়া থানার নাশকতা মামলায় এক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
ইলিয়াসকে গতকাল সোমবার রাতে লোহাগড়া থানা থেকে প্রত্যাহার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
নড়াইলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী ইয়াজুর রহমান বাবু জানান, তাঁর বাদী হয়ে করা নাশকতার মামলার আসামি ছিলেন এড়েন্দা গ্রামের বাসিন্দা মো. জিল্লুর রহমান। তাঁকে ৫ জুলাই রাতে ৪০ হাজার টাকার বিনিময়ে এড়েন্দা চৌরাস্তা এলাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে এএসআই ইলিয়াসের বিরুদ্ধে। এ নিয়ে ৬ জুলাই বাবু ফেসবুকে পোস্ট দিলে বিষয়টি স্থানীয়ভাবে ভাইরাল হয়।
লোহাগড়া থানার ওসি শরিফুল বলেন, বিষয়টি তদন্তাধীন ছিল। আসামি জিল্লুরকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়ায় এএসআই ইলিয়াসকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে