লোহাগড়া

নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

চোর বলা নিয়ে দুই বংশের সংঘর্ষে যুবককে কুপিয়ে হত্যা
নড়াইলের লোহাগড়ায় ‘চোর বলা’ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় নারীসহ আরও ছয়জন আহত হয়েছেন। সকাল ১০টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের মোল্যা ও মুন্সী বংশের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

মাদক বিক্রি ও সেবনে নিষেধ করায় দুই নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম
নড়াইলের লোহাগড়ায় মাদক বিক্রি ও সেবনে নিষেধ করায় দুই নারীসহ একই পরিবারের ছয়জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

নড়াইলে স্বামীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্ত্রীসহ গ্রেপ্তার ২
নড়াইলের লোহাগড়ায় মফিজার মোল্যা নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ফাতেমা বেগম ভাটগাতী গ্রামের নিহত মফিজার মোল্যার স্ত্রী। অপর গ্রেপ্তার মশিয়ার রহমান একই ইউনিয়নের ঈশানগাতী গ্রামের শওকত রহমানের ছেলে এবং নিহতের বেয়াই।










