নাশকতার মামলায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টিপু সুলতানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার বিকেল ৩টার দিকে ইউনিয়নের তুলারামপুর দক্ষিণপাড়ায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫ আগস্ট-পরবর্তী একটি নাশকতার মামলায় টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।







-8d336c-256x144.webp)


