
নড়াইলে মাসুম ফকির (৩৫) নামের এক যুবককে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আরও এক আসামিকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ সোমবার দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আশা বেগম (৩০) ও আরাফাত শেখ (৩২)। আশা বেগমের বাড়ি লোহাগড়া উপজেলার বারইপাড়া গ্রামে এবং আরাফাত শেখ খলিশাখালী-নাকশী গ্রামের বাসিন্দা। তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া রোমান ভূঁইয়া (৩৩) নামের এক আসামিকে সাত বছরের কারাদণ্ড ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। মামলার অপর আসামি শাবানা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আশা বেগম ও আরাফাত শেখ আদালতে অনুপস্থিত ছিলেন।
জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এস এম আব্দুল হক রায়ের তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সদর উপজেলার নাকশী গ্রামের তোকাম ফকিরের ছেলে মাসুম ফকির ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পাননি। ঘটনার পাঁচ দিন পর ১৩ ডিসেম্বর লোহাগড়া উপজেলার জালালশি গ্রামের তপন বিশ্বাসের বাড়ির কাছে নবগঙ্গা নদীর উত্তর পাড়ের চর থেকে পুলিশ মাসুমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত মাসুমের ছোট ভাই শহিদুল ফকির বাদী হয়ে মামলা করেন। এতে মাসুমের বান্ধবী আশা বেগমকে আসামি করা হয়। মামলায় দুই নারীসহ চারজনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

চট্টগ্রাম আদালত কর্তৃক সম্প্রতি তিন শতাধিক পুলিশ সাক্ষীর বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে। বিচারাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় সাক্ষ্য না দেওয়ায় এ সিদ্ধান্ত নেন আদালত। এই পুলিশ সদস্যদের বেশির ভাগই একসময় নগর পুলিশে কর্মরত ছিলেন। পরে চট্টগ্রামের বাইরে বিভিন্ন স্থানে বদলি হয়ে যান।
৩০ মিনিট আগে
রাজধানীর ডেমরায় গ্রেপ্তার হানি ট্র্যাপের ৬ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে হাজির করা হলে বিকেলেই তাঁদের কারাগারে পাঠানো হয়।
৩৩ মিনিট আগে
দীর্ঘ ৫৩ বছর পর গাজীপুরের কাপাসিয়ায় এবার সংসদ নির্বাচনে জয় পেয়েছে জামায়াতে ইসলামী। ধানের শীষের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জামায়াতের সালাহউদ্দিন আইয়ুবী। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মস্থান কাপাসিয়ায় ভোটের এমন ফলে হতবাক অনেকে।
৪০ মিনিট আগে
রংপুর বিভাগে ৩৩ আসনের মধ্যে ১৬টিতে জয় পেয়েছে জামায়াতে ইসলামী। দলটির জোটসঙ্গী এনসিপি পেয়েছে আরও দুটি আসন। স্থানীয়রা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় ভোটের স্বাভাবিক সমীকরণ ভেঙে গেছে। জামায়াতের এত আসন পাওয়ার পেছনে আরও দুটি বড় কারণ হলো জাতীয় পার্টির (জাপা) ভাঙন ও বিএনপির সাংগঠনিক
১ ঘণ্টা আগে