চৌদ্দগ্রাম

চৌদ্দগ্রামে দুই শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
কুমিল্লার চৌদ্দগ্রামে হাফেজি মাদ্রাসার দুই শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক মাওলানা কবির হোসেন ওরফে কবির হুজুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার কাশিনগর বাজার এলাকার একটি হাফেজি মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে আদালতের

পিতৃপরিচয়হীন নবজাতক ৫০ হাজার টাকায় বিক্রি, উদ্ধার করল পুলিশ
কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণের শিকার এক তরুণীর জন্ম দেওয়া নবজাতককে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠার পর নবজাতকটিকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সোমবার ভোরে উপজেলার হিঙ্গুলা গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

চৌদ্দগ্রামে ধর্ষণ ও নবজাতক বিক্রির অভিযোগ, সমাজের ভয়ে আত্মগোপনে তরুণী
কুমিল্লার চৌদ্দগ্রামে এক তরুণীকে ধর্ষণ, সন্তান জন্মের পর নবজাতককে ৫০ হাজার টাকায় অন্যত্র দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় সালিসে অভিযুক্ত ব্যক্তির পরিবার তিন লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা জেলা সভাপতি আল্লামা নুরুল হকের জানাজায় কুমিল্লার সুয়াগঞ্জে লাখো মুসল্লির সমাগম হয়েছে। পরে চৌদ্দগ্রামের দাতামা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।











