
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে একটি মালবাহী লরি বিকল হয়ে পড়ায় যান চলাচল ধীরগতির হয়। এর জেরে বুধবার দুপুর পর্যন্ত যানজট অব্যাহত আছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজট দেখা গেছে। মেঘনা ঘাট থেকে কাঁচপুর পর্যন্ত বিভিন্ন অংশে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। কোথাও কোথাও যান চলাচল প্রায় বন্ধ হয়ে রয়েছে।
এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে রোগী ও শিশুদের নিয়ে চলাচলকারীরা বিপাকে পড়েছেন।
চাঁদপুরগামী যাত্রী শামশুল আলম বলেন, ‘সকাল সাড়ে ১০টায় রওনা হয়ে এখন পর্যন্ত মদনপুর পর্যন্ত আসতে পেরেছি। যেখানে দুই ঘণ্টায় পৌঁছানোর কথা, সেখানে পাঁচ ঘণ্টাতেও গন্তব্যে পৌঁছাতে পারব কি না, জানি না।’
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানী বলেন, ‘গত রাতে মদনপুর এলাকায় একটি বড় লরি বিকল হয়ে পড়েছিল। কিছুক্ষণ আগে সেটি মহাসড়ক থেকে সরানো হয়েছে। লরি বিকলের কারণেই যানবাহন চলাচল ধীর হয়ে যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যানজট ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের অংশ হিসেবে চট্টগ্রাম নগরের অলিগলিতে টাঙানো হয় প্রার্থীদের ব্যানার-ফেস্টুন। কিন্তু ভোটের ছয় দিন পরও ঝুলছে ব্যানার-ফেস্টুনগুলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রার্থী—কেউই ব্যানার সরাননি।
৩ ঘণ্টা আগে
জাতীয় দৈনিক প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবন হয়ে উঠল প্রদর্শনীস্থল। ভস্মীভূত নানা দ্রব্য সেখানে প্রদর্শিত সামগ্রী। শুধু নিছক দ্রব্য নয়, ভবনের সিঁড়ি, দেয়াল, বিশেষ আলোকসম্পাত ও শিল্পকর্ম—সব মিলিয়ে অবয়ব পেয়েছে ‘আলো’ শিরোনামের এই প্রদর্শনী।
৫ ঘণ্টা আগে
বেহাল দশা কাটছে না রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) অধীন ১২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের। সাত মাসের বেতন বকেয়া তাঁদের। এর আগে যে বেতন তাঁরা পেতেন, সাত মাস আগে তা অর্ধেকে নামিয়ে আনা হয়। কিন্তু কমানো সেই বেতনও মিলছে না। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন এসব কর্মী।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রাম সমুদ্রবন্দরের কয়েক একর সম্পত্তি বিনা দরপত্রে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। গত ছয় মাসে কমপক্ষে ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাণিজ্যিক এসব জায়গা ইজারা দেওয়া হয়। এসব সম্পত্তির দাম আনুমানিক শতকোটি টাকা। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, এসব সম্পত্তি ছয় মাসের জন্য ভাড়া দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে