
নওগাঁর নিয়ামতপুরে আজ বৃহস্পতিবার (২৬ জুন) সরকারি নির্দেশনা অনুযায়ী ও স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার কেন্দ্র সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষায় চারটি কেন্দ্রে ১ হাজার ৩২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় ১ হাজার ২৮৭ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় কলেজ শাখায় ১ হাজার ৮ জন, আলিম শাখায় মোট শিক্ষার্থী ১২১ জন এবং এইচএসসি (বিএম শাখায়) মোট শিক্ষার্থী ১৯৬ জন। অর্থাৎ পরীক্ষার প্রথম দিনে ৩৮ শিক্ষার্থী অনুপস্থিত।
পরীক্ষা চলাকালীন নিয়ামতপুর সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, আইসিটি কর্মকর্তা রাসেল রানা, কেন্দ্র সচিব নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, টিকরামপুর বিএম কলেজের অধ্যক্ষ গোলাম সফি কামাল প্রমুখ।
ইউএনও মোছা. মুর্শিদা খাতুন সাংবাদিকদের বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এবারে এইচএসসি পরীক্ষা সুন্দর ও নকলমুক্ত পরিবেশে দিচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার জন্য সব সুবিধা নিশ্চিত করা হয়েছে।

বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘৫৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। এখন কেন ৫০ টাকা বাড়িয়েছে, তা বলতে পাড়ছি না।’ তিনি বলেন, ‘পরিবহনমালিকেরা এটা বলতে পারবেন।’
৩৪ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে শাহ আলম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলা স্কুল গলির এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪৪ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে সুমন মিয়ার কন্যা সাইফা আক্তার (২) ও তুহিন মিয়ার কন্যা সুরাইয়া আক্তার (৩)। নিহত দুজন সম্পর্কে চাচাতো বোন। দুই শিশুর মৃত্যুর খবরে
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
১ ঘণ্টা আগে