
নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ধামইরহাট থানার ওসি (তদন্ত) এইচ এম নাজমুল হোদা।
অনুপ্রবেশকারীরা হলেন ধামইরহাটের খেলনা ইউনিয়নের গুনবরন্তা গ্রামের মৃত সাদেকুল ইসলামের ছেলে শাহিন ইসলাম (২৫), আগ্রাদ্বিগুণ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪০)।
ওসি (তদন্ত) নাজমুল আজকের পত্রিকাকে বলেন, গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সীমান্ত পিলার ২৬২/২এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার জোতওসমান গ্রামের কাঁচাসড়কের মাথায়, তারকাটাবিহীন এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে তাঁদের আটক করে বিজিবি।
নাজমুল আরও বলেন, এ সময় রানার কোম্পানির ৮০ সিসি একটি মোটরসাইকেল, ৪টি (স্মার্টফোন) মোবাইল ফোন এবং ভারতীয় ৪০ রুপিসহ তাঁদের আটক করা হয়। রাতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বস্তাবর বিওপির পক্ষ থেকে ধামইরহাট থানায় পাসপোর্ট আইনে মামলা করার পর আজ দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
৬ মিনিট আগে
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
৯ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৩০ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৩৩ মিনিট আগে