Ajker Patrika

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত
প্রতীকী ছবি

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ একই গ্রামের শিপন আহমেদের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার দিকে আরিফ ও সোহান মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহর থেকে তাদের বাড়ি বিজয়পুর গ্রামের দিকে যাচ্ছিল। পথে পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা (মাহিন্দ্রা) তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ দিয়ে যাওয়া একটি চলন্ত ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। পরে তারা এসে মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার মিরাজুল ইসলাম জানান, আরিফ হোসেন ও সোহান আহমেদ নামের দুই কিশোর মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ শহর থেকে গ্রামে ফিরছিল। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় পৌঁছালে ট্রাকের নিচে চাপা পড়ে তারা। সে সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা নিহত হয়।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহানুর আলী জানান, সন্ধ্যায় মাগুরা সড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই কিশোর নিহত হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সুদানে পাকিস্তানের ১.৫ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান বিক্রি আটকে দিল সৌদি

নওগাঁয় চার খুন: নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু, পুলিশি হেফাজতে বাবা, দুই বোন ও ভাগনে

প্রচণ্ড গরমে হোটেলের এসি কামরা ভাড়া নিলেন নারী

নওগাঁয় স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা

সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত