Ajker Patrika

বদলগাছীতে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি 
বদলগাছীতে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের অসহায় পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর বদলগাছীতে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এসব আর্থিক অনুদান বিতরণ করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা।

মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১১টায় বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার প্রায় ৪ শত ৪০ জন অসহায় ও গরিব মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বিভিন্ন ইউনিয়নের অসহায় পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় এমপি ফজলে হুদা বাবুল বলেন, ‘ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ তুলে দেওয়া হচ্ছে। সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। কেউ যেন ঈদের দিনে কষ্টে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।’

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সহসভাপতি রেজাউন নবী স্যান্ডু ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত