
নওগাঁর মান্দা উপজেলায় ভোগদখলীয় সাত বিঘা জমির আধা পাকা বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মান্দারবিল এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা গ্রামের আশরাফুল ইসলাম, কামরুজ্জামান ও আব্দুর রাজ্জাক। অভিযুক্তরা একই গ্রামের আলাউদ্দিন সরদার, রায়হান আলী সরদার, আলাউদ্দিন প্রামাণিকসহ তাঁদের লোকজন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তাঁরা দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে কবলাসূত্রে প্রাপ্ত সাত বিঘা জমি ভোগদখল করে আসছেন। চলতি মৌসুমে ওই জমিতে বোরো ধানের আবাদ করা হয়। ধান সবে পাকতে শুরু করেছে। আর এক সপ্তাহ পরেই কাটা হবে। এ অবস্থায় আজ সকালে নিয়ামতপুর ও বাগমারা উপজেলা থেকে ভাড়াটে লোকজন এনে অভিযুক্তরা জোরপূর্বক ধান কেটে নিয়ে যান।
ভুক্তভোগী কামরুজ্জামান বলেন, ‘আমরা বহু বছর ধরে জমিগুলো ভোগদখল করে আসছি। এর আগে প্রতিপক্ষরা আদালতের মাধ্যমে ওই সব জমি দখল নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এবার হঠাৎ ভাড়াটে লোক এনে জোরপূর্বক আমাদের ধান কেটে নিয়ে গেছে।’
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন সরদারের দাবি, জমিটি এত দিন অবৈধভাবে দখলে রেখেছিলেন প্রতিপক্ষ। তিনি বলেন, ‘এ বছর আমরা আমাদের বেদখল হওয়া সম্পত্তির দখল নিয়েছি।’
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে