নওগাঁর বদলগাছী উপজেলায় কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই ব্যক্তির নাম মীর ইসমাইল হোসেন (৮৩)। তিনি বদলগাছী সদর ইউনিয়নের শেরপুর গ্রামের বাসিন্দা। আজ মঙ্গলবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এর আগে ২০ জুলাই রাতে ওই গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০ জুলাই রাতে বিশ্বকাপের ফুটবল খেলা দেখার জন্য এলাকায় ভূরিভোজের আয়োজন করা হয়। এতে কলাগাছের পাতায় খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়। এ সময় ইসমাইল হোসেন বিরোধপূর্ণ জমির কলাগাছ থেকে পাতা কাটার সিদ্ধান্ত নেন। ভাতিজা মীর বাঁধন বিষয়টি জেনে চাচা ইসমাইল হোসেনের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে বাঁধনের বাবা মীর মোশাররফ হোসেনও বাগ্বিতণ্ডায় জড়িয়ে বড় ভাইকে মারধর করেন। এতে গুরুতর আহত হন ইসমাইল। দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে আগে থেকেই বিরোধ ছিল।
পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজ সকালে ইসমাইল হোসেনের মৃত্যু হয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। এরই মধ্যে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মীর মোশাররফ হোসেনের স্ত্রী বেদেনা বেগম এবং তাঁদের ছেলে মীর বাঁধনকে আটক করেছে। পলাতক মীর মোশাররফ হোসেনকে আটকের চেষ্টা চলছে।

মাদারীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গুলবাহার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগে
যমুনা নদীর ভাঙনে নিঃস্ব সিরাজগঞ্জের শাহজাদপুরের শতবর্ষী রহিতননেছাকে ভাতা কার্ড, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সারমিন তাঁকে এসব সহায়তা দেন।
১৪ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় একটি হোটেলে দিনেই ডাকাতির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাত দলের এক সদস্যকে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র (চাপাতি) ও ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
২০ মিনিট আগে
খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে অসহায় ও অসচ্ছল মানুষের মধ্যে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে খাগড়াছড়ি সদর দপ্তরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এসব সহায়তা দেওয়া হয়।
৩৫ মিনিট আগে