
নওগাঁর আত্রাইয়ে পাকা সড়ক দেবে প্রায় তিন ফিট গভীর হয়ে খালের মধ্যে ধসে গেছে। আজ শনিবার ভোরে সড়কের শলিয়া নামকস্থানে গাইড ওয়ালসহ ভেঙে ধসে যায়। এতে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সড়কের কাজ করার সময় গোড়া থেকেই মাটি তুলে সড়ক নির্মাণসহ নানা অনিয়মের কারণে সড়কটি ধসে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আত্রাই-বান্দাইখাড়া সড়কের কালিকাপুর ইউনিয়নের কুশাতলা বাজার থেকে কালিকাপুর ইউনিয়ন পরিষদ অভিমুখে সড়কটি গত এক বছর আগে এলজিইডি অধিদপ্তরের আওতায় পাকাকরণ কাজ শেষ হয়। কাজ শেষ করার মাত্র এক বছরের মাথায় সড়কের শলিয়া নামকস্থানে গাইড ওয়াল ভেঙে প্রায় ১০০ ফিট পর্যন্ত সড়ক দেবে ধসে গেছে। ফলে ওই রাস্তা দিয়ে যান চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
শলিয়া গ্রামের রুহুল আমিন তারেক, সিরাজুল ইসলামসহ স্থানীয়রা জানান, একটানা ভারী বর্ষণে গত বুধবার সড়কে ফাটল ধরে। এর পর শনিবার ভোরে গাইড ওয়াল ভেঙে সড়কের অর্ধেক অংশ থেকে দেবে খালের মধ্যে ধসে যায়। এতে কোনোরকমে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে। এ ছাড়া যেকোনো সময় বাকি অংশটুকুও ধসে যেতে পারে। এতে ওই সড়ক দিয়ে চলাচল একদম বন্ধ হয়ে যাবে।
গ্রামবাসীর অভিযোগ, সড়ক নির্মাণ করার সময় অন্যত্র থেকে মাটি না এনে সড়কের গোড়া থেকেই ভেকু মেশিন দিয়ে খালের মাটি তুলে ভরাট করা হয়। ওই সময় গ্রামের বেশ কিছু লোকজন বাধা দিয়েও কাজ হয়নি। তাঁরা বলছেন, গ্রামের লোকজন তখনই বলেছিলেন, সড়কের গাইড ওয়ালের গোড়া থেকে মাটি তুলে নির্মাণ করলে সড়ক ধসে যাবে, কিন্তু কেউ কথা কানে নেয়নি। ওই সড়কের আরও বেশ কয়েক স্থানে ফাটল ধরেছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা বলছেন, স্কুল, ইউনিয়ন পরিষদসহ এলাকাবাসীর চলাচলের একমাত্র ভরসা এই সড়ক। তাই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত সড়ক মেরামতের দাবি জানান তাঁরা।
আত্রাই উপজেলা এলজিইডির প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ইসমাইল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে লোক পাঠানো হয়েছে। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে