Ajker Patrika

ছাগলে করলাগাছ খাওয়া নিয়ে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪

নওগাঁ ও ধামইরহাট প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ২২: ৩০
ছাগলে করলাগাছ খাওয়া নিয়ে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
প্রতীকী ছবি

নওগাঁর ধামইরহাটে ছাগলে জমির করলাগাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল কাশেম (৪২) নামের একজন নিহত হয়েছেন। এই ঘটনায় নিহত আবুল কাশেমের পরিবারের চার সদস্য গুরুতর আহত হয়ে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত রাজ মাহমুদ মণ্ডলের ছেলে।

আহত ব্যক্তিরা হলেন আবুল কাশেমের বড় ভাই মুক্তার আলী ও তাঁর বউ রেখা বেগম এবং বড় ভাই বদিউল ইসলাম ও ছোট ভাই ইমরান আলী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রনির জমির করলাগাছ খেয়ে ফেলে একটি ছাগল। এ নিয়ে রনির সঙ্গে কৃষক আবুল কাশেমের পরিবারের লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। মারামারির সময় রনি ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুই পরিবারের মধ্যে আগে থেকেই জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত