
দেশের অন্যতম বৃহৎ আম উৎপাদনকারী জেলা নওগাঁ। জেলার বিভিন্ন বাগানে গাছে গাছে ঝুলছে পাকা-কাঁচা আম। চলছে আম সংগ্রহ, বাছাই ও বাজারজাতকরণের ব্যস্ততা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চাষি ও ব্যবসায়ীদের পদচারণে মুখর দেশের অন্যতম বৃহৎ আমের মোকাম সাপাহার। তবে এই ব্যস্ততার মাঝেও চাষিদের মুখে নেই স্বস্তির হাসি। কারণ, গত বছরের তুলনায় এবার প্রায় সব ধরনের আমের দাম কম। অন্যদিকে বাজারে প্রচলিত ৪০ কেজির এক মণের পরিবর্তে ৫২ থেকে ৫৫ কেজিকে এক মণ ধরে চাষিদের কাছ থেকে আম কিনছেন আড়তদারেরা।
চাষিদের দাবি, উৎপাদন খরচ বেড়েছে, কিন্তু আমের বাজারদর কম থাকায় লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত ওজনে আম বিক্রির চাপ। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলে আসা ‘ঢলন’ পদ্ধতির কারণে প্রতি মণে অতিরিক্ত ওজন দিতে হচ্ছে, যা তাঁদের লাভের বড় অংশ কেড়ে নিচ্ছে। প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কার্যকর সমাধান হয়নি বলে অভিযোগ করেন তাঁরা। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ওজনে আম বিক্রি করতে হচ্ছে, যা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৫ টন।
সাপাহার আমের মোকামে গিয়ে দেখা যায়, ব্যাটারিচালিত রিকশাভ্যান ও শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনে ক্যারেটভর্তি আম্রপালি, বারি-৪, ব্যানানা ম্যাঙ্গোসহ বিভিন্ন জাতের আম নিয়ে আসছেন চাষিরা। উপজেলা সদরের জিরোপয়েন্ট-গোডাউনপাড়া, জিরোপয়েন্ট-তিলনা, জিরোপয়েন্ট-হাসপাতাল মোড় ও জিরোপয়েন্ট-থানা মোড় সড়কজুড়ে কয়েক কিলোমিটার এলাকায় বসেছে আমের বাজার। তবে আমের দাম ও ওজন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন চাষিরা।

আমচাষি তারেক বলেন, ‘এবার আমের আশানুরূপ দাম নেই। বাগান পরিচর্যা, শ্রমিক, সার ও কীটনাশকের খরচ বেড়েছে। গত বছরের তুলনায় সব ধরনের আমের দাম প্রতি মণে ৫০০ থেকে ১ হাজার টাকা কম। এর ওপর ব্যবসায়ীরা প্রতি মণে প্রায় ১৪ কেজি বেশি আম নিচ্ছেন। এতে কৃষকের হাতে তেমন কিছুই থাকে না। প্রশাসন বিষয়টি দেখলে কৃষকেরা উপকৃত হবেন।’
আরেক চাষি আব্দুর রহমান বলেন, ‘কয়েক বছর ধরে আমের মণের ওজন বাড়ছে। আগে ৪৪ কেজি নেওয়া হলেও এখন ৫২ থেকে ৫৫ কেজি নেওয়া হচ্ছে। বাজার সিন্ডিকেটের কারণে আড়তদারেরা এই নিয়ম চাপিয়ে দিয়েছেন। বিভিন্ন অজুহাতে আরও তিন-চার কেজি বেশি দিতে হয়। ফলে ১৩ মণ আম বিক্রি করলেও ১০ মণের দাম পাওয়া যায়। উৎপাদন খরচই তুলতে পারব কি না, তা নিয়ে শঙ্কায় আছি।’
আমচাষি মেহেদী হাসান বলেন, ‘কৃষকেরা নিরুপায়। সকালে এক দাম, বিকেলে আরেক দামে আম কেনেন আড়তদারেরা। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় এবং আম দ্রুত নষ্ট হওয়ায় আড়তদারেরা যে দাম বলেন, সেই দামেই বিক্রি করতে হয়। কৃষক ছাড়া সবাই লাভবান হচ্ছে।’
সাপাহার আম ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত বলেন, ‘রাজশাহী বিভাগের বিভিন্ন মোকামে প্রতি মণে ৫৪ থেকে ৫৬ কেজি হিসেবে আম কেনাবেচা হয়। তবে সাপাহার মোকামে ক্যারেটসহ ৫০ কেজি হিসেবে আম কেনা হচ্ছে। কোথাও অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আশপাশের মোকামের তুলনায় এখানে ওজনের বিষয়টি সহনশীল।’
এ বিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ বলেন, ‘আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কেউ অভিযোগ করলে সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করা হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসন কাজ করছে।’

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান ওয়াসীমকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি নেতাদের ওপর হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় দায়ের করা তিনটি মামলার এজাহার নামীয় আসামী ছাত্রলীগ নেতা সোহানুর রহমান ওয়াসীম।
১৪ মিনিট আগে
পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মঞ্জু শেখ সদর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ ও চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক
১৮ মিনিট আগে
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনার বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল বিওপির একটি আভিযানিক দল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় এই অভিযান পর
২৮ মিনিট আগে
কুমিল্লা নগরীতে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম (১২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকেরা এখনো তার শরীর থেকে গুলিটি বের করতে পারেননি। গুলিবিদ্ধ স্থানে রক্তক্ষরণ অব্যাহত থাকায় তাকে নিয়মিত রক্ত দেওয়া হচ্ছে।
৩৫ মিনিট আগে