
গ্রুপ পর্বের শেষ রাউন্ডে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে ইকুয়েডর। কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে উঠেছে আইভরি কোস্ট।
নিউজার্সিতে রোমাঞ্চকর ম্যাচটিতে মাত্র ২ মিনিটে লিরয় সানের দুর্দান্ত গোলে এগিয়ে যায় জার্মানি। তবে ৯ মিনিটে নিলসন আঙ্গুলোর চোখধাঁধানো গোলে দ্রুতই সমতায় ফেরে ইকুয়েডর। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই কাই হাভার্টজ ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জার্মানি। তবে ভিএআর রিভিউতে দেখা যায় শুরুতে সানে ফাউল করেছিলেন, ফলে পেনাল্টি বাতিল হয়।
ম্যাচের বয়স যখন ৭৮ মিনিট, তখন ডানপ্রান্ত থেকে আসা এক কর্নারে রদ্রিগেস হেড ফ্লিক করেন। সেই বল ধরে আলতো ফ্লিকে ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করে ইকুয়েডরকে জয়সূচক গোল এনে দেন গনসালো প্লাতা। প্লাতার এই গোল নিউজার্সি স্টেডিয়ামের ৫৫ হাজার সমর্থককে উচ্ছ্বাসে ভাসিয়ে দেয়। শেষ মুহূর্তে তোরেস ও কাইসেদোকে মাঠে নামিয়ে ডিফেন্স জমাট করে ২-১ ব্যবধানের ঐতিহাসিক তুলে নেয় ইকুয়েডর।
ফিলাডেলফিয়ায় কুরাসাওয়ের বিপক্ষে আইভরি কোস্টের জয়ের নায়ক নিকোলাস পেপে, ৭ ও ৫৭ মিনিটে যার জোড়া গোল পুরো ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। পিছিয়ে পড়েও শেষ দিকে নোসলিন ও আন্তোনিসের কল্যাণে সমতায় ফেরার বেশ কিছু দারুণ আক্রমণ তৈরি করেছিল কুরাসাও, তবে আইভরি কোস্টের গোলরক্ষক ফোফানার পাঞ্চ ও চমৎকার দৃঢ়তায় তারা গোলবঞ্চিত হয়। ম্যাচের ৮৭ মিনিটে আইভরি কোস্টের একটি বিপজ্জনক ক্রস চমৎকারভাবে নসাৎ করে দেন কুরাসাও ডিফেন্ডার ওবিস্পো।
এই দুই ম্যাচের ফলাফলের পর গ্রুপ 'ই' থেকে তিনটি দল নকআউটে খেলার যোগ্যতা অর্জন করল। আগেই জায়গা নিশ্চিত করা জার্মানি ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশে যাচ্ছে। সমান ৬ পয়েন্ট অর্জন করে রানার্সআপ হিসেবে সরাসরি শেষ বত্রিশের টিকিট কাটল আইভরি কোস্ট। আর জার্মানিকে স্তব্ধ করে ৪ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থানকারী দল হিসেবে সরাসরি শেষ বত্রিশে উত্তীর্ণ হলো ইকুয়েডর। ৩ ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিল কুরাসাও।

বাতিগুলো যখন একে একে নিভে গেল, চারপাশটা যেন থমকে দাঁড়িয়েছিল এক অলৌকিক ঘোরের মধ্যে। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকার আকাশে তখন ভাসছিল বিদায়ের সুর। গ্যালারির ৮০ হাজার মানুষ মোবাইল ফোনের আলো জ্বেলে এক সুরে গাইছিলেন কোনো এক মায়াবী গান।
২ ঘণ্টা আগে
কিলিয়ান এমবাপ্পে বনাম আর্লিং হালান্ড—রোমাঞ্চকর দ্বৈরথটি এবার মঞ্চস্থ হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ রাউন্ডে। বোস্টনের মাঠে গ্রুপ ‘আই’য়ের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও নরওয়ে।
৩ ঘণ্টা আগে
এই ব্রাজিলকে নিয়ে সামান্য হলেও সংশয় জেগেছিল, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যেতে পারবে কি না। সংশয়টা তৈরি হয়েছিল গ্রুপপর্বে থাকা মরক্কোর কারণে। মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে সাম্বার ছন্দে নেচে ওঠা ব্রাজিল অবশ্য সে সংশয় দূর করে দিয়েছে দ্রুতই।
৫ ঘণ্টা আগে
ক্যাচ মিস তো ম্যাচ মিস—আজ ম্যানচেস্টারে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ-ভারত ম্যাচ দেখে এই প্রবাদ মনে পড়াটাই স্বাভাবিক। হাতের নাগালে থাকা ক্যাচ ফসকানোর খেসারত দিতে হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশকে। ভারতের কাছে হেরে গেল
৭ ঘণ্টা আগে