
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনার বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল বিওপির একটি আভিযানিক দল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তির নাম সাহাব উদ্দিন সরদার (৪৪)। তিনি যশোরের বেনাপোল থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।
যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে সাহাব উদ্দিনের শরীর তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে সোনার বার সংগ্রহ করে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা সোনার বারের মূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। জব্দ করা মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৫ হাজার এবং মোবাইল ফোনের মূল্য ১ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে জব্দ মালপত্রের মূল্য ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।
এই ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. কামরুদ্দিন সবুজের নাম প্রস্তাব করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন ইউএনও মো. রিদুয়ানুল ইসলাম।
৫ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ থেকে পাগলাপীর পর্যন্ত রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে থাকা গাছের ডালপালা কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ লাইনের সুরক্ষার কথা বলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কর্মীরা এসব গাছের ডালপালা কেটেছেন বলে অভিযোগ স্থানীয়দের। বন বিভাগের অনুমতি ছাড়াই এমনভাবে গাছ কাটায় ক্ষোভ জানিয়েছেন স্থানী
১২ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারীতে একটি বিদ্যালয়ের জমি রক্ষার দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনের সড়কে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।
১৩ মিনিট আগে
হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি অটোরিকশা ও টমটম স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে বাহুবল বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় আতঙ্কে বাজারের
১৮ মিনিট আগে