
ময়মনসিংহে বাম জোটের মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার নগরীর মালগুদাম থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নতুন বাজার-টাউন হল প্রদক্ষিণ করে। পরে মালগুদামে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বাম জোটের জেলা সমন্বয়ক শেখ বাহার মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাসদের (মার্ক্সবাদী) জেলা সমন্বয়ক শেখর রায়, বাসদ জোনাল ইনচার্জ ইমাম হোসেন খোকন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আহ্বায়ক আজহারুল ইসলাম আজাদ, কমিউনিস্ট পার্টির নেতা আব্দুর রব মোশাররফ প্রমুখ।
বক্তারা বাম জোটের মিছিলে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার-বিচার ও ধর্ষণ-নির্যাতনের বিচারে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। তাঁরা গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের লড়াইকে বেগবান করার আহ্বান জানান।
এর আগে বুধবার নগরীর গাঙ্গিনাপাড়ে বাম গণতান্ত্রিক জোটের ধর্ষণবিরোধী মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন বাম নেতা-কর্মী আহত হন।

তেঁতুলিয়া নদীর ভাঙন এবং জোয়ারের পানি থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পটুয়াখালীর বাউফলে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছেন নদীতীরবর্তী বাসিন্দারা। একই সঙ্গে ভোলা জেলার ভেলুমিয়া ও পটুয়াখালীর ধূলিয়ার মধ্যে সংযোগ স্থাপনে তেঁতুলিয়া নদীর ওপর সেতু...
১৮ মিনিট আগে
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার যশোর-সাতক্ষীরা মহাসড়কের কেশবপুর উপজেলা ও যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মান্নান রোগীদের সহজে চিকিৎসাসেবা ও বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে হাসপাতালের বাইরে বেসরকারি ক্লিনিকে নিয়ে গিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন। এভাবে এক ভুক্তভোগীর কাছ থেকে ৫ হাজার টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে...
৩৯ মিনিট আগে
নেত্রকোনার সদর উপজেলায় হেরোইনসহ তিন কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ঠাকুরাকোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে