
সশস্ত্র কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরাক থেকে সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশের চেষ্টা করেছে। রয়টার্সকে এমনটি জানিয়েছে সংশ্লিষ্ট তিনটি সূত্র।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভের ওপর কয়েক দিনের কঠোর দমনপীড়নের পর সৃষ্ট অস্থিরতার সুযোগ নেওয়ার জন্য দেশটিতে বিদেশি শক্তিগুলোর সম্ভাব্য অস্থিরতা তৈরির চেষ্টার এটি একটি লক্ষণ।
নাম প্রকাশ না করার শর্তে এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তাসহ ওই তিন সূত্র জানিয়েছে, প্রতিবেশী তুরস্কের গোয়েন্দা সংস্থা সাম্প্রতিক দিনগুলোতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সীমান্ত দিয়ে কুর্দি যোদ্ধাদের প্রবেশের বিষয়ে সতর্ক করেছিল।
ইরানের ওই কর্মকর্তা জানিয়েছেন, আইআরজিসি কুর্দি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তাঁর মতে, ওই যোদ্ধারা অস্থিরতা সৃষ্টি করতে এবং বিক্ষোভের সুযোগ নিতে চেয়েছিল। উল্লেখ্য, বিপ্লবী গার্ড বাহিনী ইরানের একটি অভিজাত বাহিনী, যা এর আগেও ইরানে বিভিন্ন অস্থিরতা দমন করেছে।
তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি বা আঙ্কারার প্রেসিডেন্সি—কেউই এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তুরস্ক, যারা উত্তর ইরাকের কুর্দি জঙ্গিদের সন্ত্রাসী বলে গণ্য করে, সাম্প্রতিক দিনগুলোতে সতর্ক করেছে যে ইরানে যেকোনো বিদেশি হস্তক্ষেপ আঞ্চলিক সংকটকে আরও বাড়িয়ে তুলবে।
এদিকে কুর্দি যোদ্ধাদের ইরাক এবং তুরস্ক থেকে পাঠানো হয়েছিল বলে দাবি করেন ওই ইরানি কর্মকর্তা। তিনি আরও যোগ করেন, তেহরান ওই দেশগুলোকে ইরানে যোদ্ধা বা অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক এক মানবাধিকার সংস্থার মতে, গত কয়েক দিনে ইরানি বিক্ষোভকারীদের ওপর চালানো দমনপীড়নে ২ হাজার ৬০০ জন নিহত হয়েছেন। ওই বিক্ষোভকারীরা ধর্মীয় শাসনের বিরোধিতা করছেন এবং তাঁদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে, যারা ইতিমধ্যে (প্রয়োজনে) হস্তক্ষেপ করার হুমকি দিয়েছে।

ভারতে ক্রমবর্ধমান বায়ুদূষণের প্রভাবে বাজারে শ্বাসকষ্টজনিত ওষুধের বিক্রি বেড়েছে। এক বছরের ব্যবধানে দেশটিতে শ্বাসযন্ত্র-সংক্রান্ত ওষুধের মোট বিক্রয়মূল্য বেড়েছে ১ হাজার ৭১৩ কোটি রুপি। ২০২৪ সালে যেখানে বিক্রয় ছিল ১৭ হাজার ১৯৯ কোটি রুপি, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯১২ কোটি রুপিতে।
৩ ঘণ্টা আগে
সম্প্রতি কুখ্যাত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এসব নথিতে থাকা একটি ছবি দেখে ৩৬ বছর পর নিজের ধর্ষককে শনাক্ত করেছেন সুইডিশ নারী এব্বা কার্লসন।
৪ ঘণ্টা আগে
মঙ্গলবার ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি আটটি যুদ্ধ মীমাংসা করেছি। এর মধ্যে অন্তত ছয়টি শুল্কের কারণে মিটেছে। আমি বলেছিলাম, তোমরা যদি এই যুদ্ধ বন্ধ না করো, তাহলে আমি তোমাদের ওপর শুল্ক আরোপ করব। আমি মানুষকে মরতে দেখতে চাই না।’
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তির ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা ও কৃষকদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন রাহুল গান্ধী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য ভারতীয় বাজারে প্রবেশের সুযোগ পাওয়ায় স্থানীয় কৃষকেরা ধ্বংসের মুখে পড়বেন।
৭ ঘণ্টা আগে