Ajker Patrika

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহ প্রতিনিধি
চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন
ট্রেনের বগি বিচ্ছিন্ন । ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় পৌঁছালে ট্রেনটির মাঝখানে পাওয়ার কারের পর থেকে হঠাৎ বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনটি কিছু দূরে যাওয়ার পর বগি বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি টের পায়। পরে ট্রেন পুশব্যাক করে বিচ্ছিন্ন হওয়া বগিগুলোকে আবার পুনরায় জোড়া দিয়ে বিকেল সোয়া ৫টার দিকে ট্রেন মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। এতে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত