
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লম্বা শুভ্র চুল-দাড়ি বিশিষ্ট এক বৃদ্ধকে তিন ব্যক্তি জোর করে চুল কেটে দিচ্ছেন। বৃদ্ধ প্রাণপণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন। না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে বলেন, ‘আল্লাহ, তুই দেহিস।’
ওই বৃদ্ধের নাম হালিম উদ্দিন আকন্দ (৭০)। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা বলছেন, হালিম উদ্দিন পাগল নন। তিনি পুত্র ও কন্যা সন্তানের জনক। দীর্ঘ ৩৭ বছর জট ছিল তাঁর মাথায়। হজরত শাহজালাল (র.) ও শাহ্ পরান (র.)-এর ভক্ত তিনি। তিনি আগে পেশায় কৃষক, তবে ফকির বেশে জীবনযাপন করেন। গত কোরবানির ঈদের কয়েক দিন আগে কাশিগঞ্জ বাজারে হঠাৎ করেই একদল লোক এসে জোরপূর্বক তাঁর মাথার জট ও দাড়ি কেটে দেয়।
এই ঘটনা ইদানীং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তবে এমন জবরদস্তিমূলক কর্মকাণ্ডে স্থানীয়রা ক্ষুব্ধ। বাইরে থেকে কিছু লোক এসে ওই বৃদ্ধের চুল কেটে দিয়ে চলে গেছে। মকবুল হোসেন নামের স্থানীয় এক ব্যবসায়ী বলেন, সমাজে প্রত্যেকটা মানুষেরই স্বাধীন ভাবে চলার অধিকার আছে। কারও স্বাধীনতায় অন্য কারও হস্তক্ষেপ কোনো ভাবেই কাম্য নয়। আমি মনে করি, হালিম উদ্দিনের সঙ্গে যা হয়েছে, তা সম্পূর্ণ অন্যায়। এসব বিষয়ে সরকারের কঠোর হওয়ায় দরকার।
গতকাল বৃহস্পতিবার বিকেলে হালিম উদ্দিনকে দেখতে গিয়েছিলেন ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম। তিনি বলেন, হালিম ভাই তরিকায়ে নকশবন্দিয়ার অনুসারী। বর্তমানে তিনি মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ। তাঁর সঙ্গে যে ঘটনা ঘটেছে, আমরা ময়মনসিংহ বাউল সমিতির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবি করছি।
ঘটনার বর্ণনা দিয়ে বৃদ্ধ হালিম উদ্দিন বলেন, ‘যারা আমার চুল কাটছে তারা বালার লাইগ্যা করছে, অহন আমি কী করবাম! আমার তো শক্তি কোলাইনা। ৮-১০ জনে ধইরাললে কী করণ। আমারে ফালায়া দিয়া হুতাইয়া চুল কাটছে। হেইবালা আমি বেহুঁশ হয়ে গেছিলাম। মানুষ চিনতে পারি না হেইবালা। হেই থাইক্কা আমি কামকাজ করতে পারি না, বাজারে আইতারিনা, ঘরবৈঠক আমি। নিজেরে আড়াল কইরা চলছি।’
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘বৃদ্ধ ব্যক্তিটি এলাকায় হালিম ফকির হিসেবেই পরিচিত। তিনি কবিরাজিও করেন। গত ঈদুল আযহার আগে কয়েকজন কটি পরা লোক এসে তাঁর চুল কেটে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে দিয়ে চলে যায়। লোকগুলোকে স্থানীয় কেউ চিনতে পারেনি। আমরা বৃদ্ধের খোঁজ খবর নিয়েছি। তিনি কোনো আইনি পদক্ষেপ নিতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে।’
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসাইন বলেন, ‘বৃদ্ধ ব্যক্তিটিকে সম্পর্কে থানার ওসিকে খোঁজ নিতে বলা হয়েছে। যদি ওরকম ঘটনা হয় তাহলে আমরা থানায় আইনগত ব্যবস্থা নিতে বলব।’

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
২ ঘণ্টা আগে
সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
২ ঘণ্টা আগে