
কোটা সংস্কার আন্দোলনে হতাহতের প্রতিবাদে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে ডাকা বিক্ষোভ কর্মসূচি ঘিরে সকাল থেকেই ময়মনসিংহ নগরীতে কঠোর অবস্থানে ছিল র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। এ কারণে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করতে না পারলেও পুলিশ বেষ্টনীর মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি পালন করেন তারা।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড়ে এই সংক্ষিপ্ত সমাবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তাদের ঘিরে থাকতে দেখা গেছে উপস্থিত পুলিশ সদস্যদের।
সমাবেশে আন্দোলনের সমন্বয়করা বলেন, ৯ দফা দাবিতে আমাদের আন্দোলন চলবে। ঢাকা থেকে যে কর্মসূচি দেওয়া হবে আমরা তা যথাযথভাবে পালন করব। এতে যত বাধাই আসুক, শত বাধা উপেক্ষা করেই শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মাঠে থাকবে। আমাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
সেই সঙ্গে ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ সংলগ্ন যেস্থানটিতে আমাদের ভাই রোদোয়ান হোসেন সাগর নিহত হয়েছেন, আমরা ওই স্থানটিকে ‘শহীদ সাগর চত্বর’ ঘোষণার দাবি করছি।
সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান, আরিফুল ইসলাম, রাকিবসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের দ্রুত সরে যেতে বললে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান। এর আগে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বর এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি এবং একপর্যায়ে শিক্ষার্থীদের সমাবেশের খবরে আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত পুলিশ বেষ্টনীর মধ্যেই শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি করে শিক্ষার্থীরা।
এই বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির সাংবাদিকদের বলেন, বিগত কয়েকদিন ধরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে একটি চক্র নাশকতা করার চেষ্টা করছে। আমরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন জানাই। তবে কেউ যেন তাদের আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা করতে না পারে, সে জন্য নগরীতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
অপরদিকে বিকেলে নগরীর টাউন হলে শান্তি সমাবেশ করেন মহানগর আওয়ামী লীগ।
আরও খবর পড়ুন:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ভোরের পাখিচরের অর্ধশতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন থেকে বাঁচতে বসতঘর সরিয়ে নিচ্ছেন চরবাসী। এদিকে পানি বাড়তে থাকায় তিস্তার চরের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে।
২ ঘণ্টা আগে
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও তাঁর অস্ত্রভান্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত সুলাইমান তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ...
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার মদনখালী ইউনিয়নের আলমপুর খয়রুল্লা গ্রামের ধারাকোল বিলে এ ঘটনা ঘটে...
২ ঘণ্টা আগে
সাইদুল ইসলাম ব্যারাকে সিলিং ফ্যানের সঙ্গে তাঁর বিছানার চাদর গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার বিষয়ে ব্যারাকের অন্য পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদে পারিবারিক ও মানসিক কারণে সাইদুল ইসলাম আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে সবকিছু স্পষ্ট হয়ে যাবে...
২ ঘণ্টা আগে