
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদযাত্রা ও সংহতি সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিপীড়নবিরোধী শিক্ষকেরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে থেকে র্যালিটি বের হয়ে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদের সঞ্চালনায় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব সমাবেশে বলেন, ‘শিক্ষার্থীদের ন্যায়সংগত আন্দোলনকে ভয়ংকর এক জায়গায় নিয়ে গেছে সরকার। শিক্ষার্থীদের আন্দোলনকে যেভাবে মোকাবিলা করা প্রয়োজন, সেভাবে করতে ব্যর্থ হয়েছে তারা। এখনো শিক্ষার্থীদের ওপর হয়রানি ও নির্যাতন চালানো হচ্ছে। ডিবি কার্যালয়ে বসিয়ে বিবৃতি দেওয়ানোসহ সব ধরনের নোংরা পন্থা অবলম্বন করেছে সরকার। আমরা এগুলোর অবসান চাই।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. আমজাদ হোসেন, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. ইসমাত আরা বেগম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান প্রমুখ। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দেড় শতাধিক শিক্ষক অংশ নেন।

এবার মুগবেলাই উত্তরপাড়ায় প্রায় ২০ শতাংশ জমি লিজ নিয়ে তরমুজ চাষ করেছেন হাসিবুর। জমি প্রস্তুত, চারা রোপণ, সার, কীটনাশক ও পরিচর্যাসহ তাঁর খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। ফলন ও বাজারদর ভালো থাকলে এবার এক লাখ থেকে দেড় লাখ টাকা লাভের আশা করছেন তিনি।
২ মিনিট আগে
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে ট্রেনের ক্যান্টিনবয়কে গ্রেপ্তার এবং নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে (৩০) বগুড়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে...
১৭ মিনিট আগে
সার নিতে আসা কয়েকজন কৃষক জানান, সকালে ডিলার পয়েন্ট থেকে সার বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হতে দেরি হচ্ছিল। এর মধ্যে অনেক কৃষক ডিলার পয়েন্টে এসে অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে সার সংকটের আশঙ্কায় তারা সড়কে দাঁড়িয়ে শোরগোল শুরু করেন। এতে স্থলবন্দরগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
২১ মিনিট আগে
বাগেরহাটের মোরেলগঞ্জে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে