
শেরপুরের নালিতাবাড়ী গারো পাহাড়ে বন্য হাতির একটি মৃত শাবকের খোঁজ মিলেছে। দুই দিন আগে শাবকটির জন্মের পরপরই মৃত্যু হয়েছে বলে জানান বন বিভাগের কর্মকর্তারা। আজ সোমবার উপজেলার দাওধারা বনে ময়নাতদন্ত শেষে শাবকটিকে মাটিচাপা দেওয়া হয়।
বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার দাওধারা গারো পাহাড়ি এলাকায় বন্য হাতির চিৎকার শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তবে ঠিক কী কারণে হাতির দল এমন আচরণ করছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
পরদিন (শনিবার) কেউ বনের দিকে না গেলেও রোববার বন বিভাগ, ইআরটি সদস্য ও স্থানীয়রা একসঙ্গে পাহাড়ে অনুসন্ধানে যান। বিকেলে তাঁরা সদ্য ভূমিষ্ঠ একটি হাতি শাবকের মৃতদেহ খুঁজে পান। তবে আশপাশে বন্য হাতির একটি দলের উপস্থিতি থাকায় শাবকটি উদ্ধার এবং পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয়নি।
আজ (সোমবার) বেলা ১১টার দিকে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর, ওয়াইল্ড লাইফ রেঞ্জার আব্দুল্লাহ আল আমিন, মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীসহ বন বিভাগের কর্মকর্তারা এসে মৃত শাবকটি পরীক্ষা নিরীক্ষা করেন। পরে বন বিভাগের একটি দল শাবকটির ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেয়।
বিষয়টি নিশ্চিত করে মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত শাবকটির বয়স খুব বেশি নয়, হয়তো এক-দুই দিনের মধ্যেই ভূমিষ্ঠ হয়েছিল। তখনো তার শরীরের কিছু অংশ নরম ছিল।’ তিনি বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী হাতির মৃতদেহ পরীক্ষার পর নিয়ম অনুযায়ী মাটিচাপা দেওয়া হয়েছে।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চারিয়া থেকে মাকড়াইল বাজার পর্যন্ত এক কিলোমিটারের সড়ক পিচঢালাইয়ের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। পাঁচ দিন আগে করা পিচঢালাই হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে। নিম্নমানের সংস্কার নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে নদী থেকে অবৈধভাবে তোলা প্রায় ২১ হাজার সিএফটি বালু জব্দ করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় রেখেছিলেন ভ্রাম্যমাণ আদালত। এসব বালু নিলামে বিক্রির জন্য গত শনিবার এলাকায় মাইকে প্রচার করে উপজেলা প্রশাসন।
১ ঘণ্টা আগে
জ্বালানিসংকটের অজুহাতে বরগুনার আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও বন্ধের ঘোষণায় উপকূলজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এতে আবহাওয়ার পূর্বাভাস, কৃষি তথ্য ও জরুরি বার্তা থেকে বঞ্চিত হয়ে বিপাকে পড়েছেন অন্তত পাঁচ লাখ কৃষক, জেলে ও সাধারণ শ্রোতা। তাঁরা দ্রুত কৃষি রেডিও চালুর দাবি জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
জ্বালানি খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা বাড়াতে ৩ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই খাতে সুশাসনের ঘাটতি, দুর্নীতির ঝুঁকি ও তথ্যের স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের ধারণা স্পষ্ট করা এবং তাদের প্রতি
৩ ঘণ্টা আগে