
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল ইকোট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, বাঘটিকে খুলনায় বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। সুস্থ হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উদ্ধারকাজে অংশ নেওয়া ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার বলেন, বাঘটিকে অচেতন করে নিয়ে আসার পর একটি লোহার বাক্সে করে গাড়িতে তুলে খুলনার উদ্দেশে রওনা হন বন বিভাগের কর্মকর্তারা।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডেটা কো-অর্ডিনেটর মো. মফিজুর রহমান চৌধুরী বলেন, ফাঁদে আটকে যাওয়ার কারণে প্রাপ্তবয়স্ক নারী বাঘটির সামনের দিকের বাঁ পায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। উদ্ধারের পর বাঘটিকে স্যালাইন দেওয়া হয়েছে।
গত শনিবার দুপুরের পর বন বিভাগের কাছে খবর আসে, সুন্দরবনের আধা কিলোমিটার ভেতরে হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকা পড়েছে। জায়গাটি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারী ফরেস্ট টহল ফাঁড়ির অন্তর্গত। সুন্দরবনের ওই এলাকা বাগেরহাটের মোংলা উপজেলার বৈদ্যমারী ও জয়মনি বাজারের মাঝামাঝি। বন বিভাগের কর্মীরা সেখানে গিয়ে বাঘটি আটকে থাকার বিষয়টি নিশ্চিত হলে উদ্ধারের জন্য ঢাকা থেকে ভেটেরিনারি সার্জনসহ বিশেষজ্ঞ দল আসে। তাদের সঙ্গে যোগ দেন খুলনা বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘হরিণ শিকারের জন্য তৈরি ছিটা ফাঁদে আটকা পড়েছিল বাঘটি। ফাঁদ পাতা বন্ধে আমরা নানা উদ্যোগ নিচ্ছি। তারপরও এদের ঠেকানো যাচ্ছে না। স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতৃত্বসহ সবাই উদ্যোগী না হলে হরিণ শিকার রোধ করা কঠিন। আমরা সর্বোচ্চ কঠোরতার সঙ্গে শিকারিদের দমনে কাজ করছি।’
বাঘ আটকে পড়ার খবরে গতকাল সকালে দূরদূরান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ সেখানে আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। বন বিভাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকে বনের ভেতরে প্রবেশ করে। উদ্ধার অভিযান শুরুর আগেই কেউ কেউ সেখানে গিয়ে ছবি তোলে ও ভিডিও করে নিয়ে আসে। দুপুরের আগেই শরকির খালপাড়ে কয়েক হাজার মানুষ জড়ো হয় বাঘ দেখার জন্য।
উদ্ধারের পর বিকলে লোহার খাঁচায় করে বাঘটিকে নিয়ে চিকিৎসার জন্য দ্রুত খুলনার দিকে রওনা দেন বন বিভাগের কর্মীরা। এ সময় জয়মনি গ্রামের বৈরাগী বাড়ির কাছে বন বিভাগের গাড়িকে ঘিরে ধরে লোকজন। সবাই বাঘের ছবি, ভিডিও নেওয়ার জন্য ভিড় করে। এ সময় বন বিভাগের কর্মীদের সঙ্গে স্থানীয়দের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সুজা বয়াতি (৩৬) নামের এক ভিটিআরটি (ভিলেজ টাইগার রেসপন্স টিম) সদস্যের মাথা ফেটে যায়।

রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। নগরীর পাঁচটি এলাকায় এডিস মশার প্রজনন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে ব্রেটো সূচক ৬১ দশমিক ৩৩ পাওয়া গেছে, যেখানে ২০-এর বেশি সূচককে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়।
৫ মিনিট আগে
নান্দাইল-হোসেনপুর-পাকুন্দিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরে গেছে। ভাঙাচোরা আর অপ্রশস্ত সড়কটি দিয়ে যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন যানবাহনের যাত্রীরা। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে দেড়-দুই ঘণ্টা লেগে যাচ্ছে তাঁদের।
১৫ মিনিট আগে
সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে বরগুনা পৌরসভার উদ্যোগে নির্মাণ করা হয় অডিটরিয়াম মিলনায়তন (টাউন হল)। ভবন নির্মাণ হলেও ভেতরের আনুষঙ্গিক কাজ বাকি। সে কারণে ছয় বছর ধরে পড়ে আছে ভবনটি। ব্যবহার না হওয়ায় চুরি হয়ে গেছে দরজা-জানালা। পরিণত হয়েছে গোয়ালঘর ও মাদকসেবীদের আড্ডাস্থলে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরীতে ‘মোবাইল ফোন সেট নিয়ে বিরোধের জেরে’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মো. সাকিব (২৪)। তাঁর বাড়ি চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকায়।
৩ ঘণ্টা আগে