
ময়মনসিংহে নারী শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ভিডিও ধারণ করা মোবাইল ফোন জব্দ করা হয়। আজ মঙ্গলবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার যুবকেরা হলেন আবিদুল ইসলাম আবিদ (১৯) ও তাওহিদুর রহমান লিমন (২১)। গতকাল সোমবার রাতে ভবনের ছাদ থেকে তাঁরা ভিডিও ধারণ করে নেমে পালানোর সময় আটক হন।
আজ তাঁদের বিরুদ্ধে ওই নারী শিক্ষার্থী পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করলে কোতোয়ালি থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। পরে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, কয়েকজন কলেজছাত্রী নগরীর একটি ভাড়া বাসায় থেকে পড়াশোনা করেন। ওই বাসার দ্বিতীয় তলায় থাকতেন কয়েকজন ছেলে শিক্ষার্থী। গতকাল সোমবার রাত ৮টার দিকে আবিদ ও লিমন তৃতীয় তলার ছাদে উঠে শৌচাগারের ছিদ্র দিয়ে মোবাইল ফোনে এক নারী শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ করেন। বিষয়টি তাঁর নজরে এলে চিৎকার দেন। এ সময় তড়িঘড়ি করে ওই দুই শিক্ষার্থী ছাদ থেকে নেমে বের হয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন তাঁদের আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁদের মোবাইল জব্দ করে এবং ভিডিও ধারণের প্রমাণ পেয়ে আটক করে নিয়ে যায়।
মামলার বাদী নারী শিক্ষার্থী বলেন, ‘আমরা আতঙ্কে আছি। মামলা না করতেও হুমকি এসেছে। আমাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সঠিক বিচার দাবি করছি।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জরুরি সহায়তার ৯৯৯ নম্বরে শিক্ষার্থীরা গতকাল রাতে কল দিলে পুলিশ গিয়ে অভিযুক্ত দুজনকে আটকের পাশাপাশি মোবাইল ফোন জব্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। আটক যুবকদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আমরা ওই নারী শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দেব।’

আগামী রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২৬ মিনিট আগে
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল জলিল নামে এক ব্যক্তির চার শতাধিক ফলন্ত কলার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জলিল বলেন, ‘দীর্ঘদিন ধরে শরিকান জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে বিরোধ চলছে। আজ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার
৪৪ মিনিট আগে
২০১৮ সালে সহকারী শিক্ষক এনামুল হকের সঙ্গে নাসিমা বেগমের বিবাহ হয়। এর পর থেকে এনামুল হক পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নাসিমাকে নির্যাতন শুরু করেন। পরে নাসিমা বেগম ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। পরে এনামুল হক মামলাটি মীমাংসা করে নেন। এরপর আবারও ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। গোডাউনে মূলত রং ও তারপিন টাইপের কেমিক্যাল ছিল। গোডাউনের মালিকপক্ষ বা কোনো কর্মকর্তার খোঁজ না পাওয়ায় কারখানার নাম জানা সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে