
দুর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের (৩৮) দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার পর দ্বিতীয় জানাজা শেষে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে বাড়ির পাশে সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে গাজীপুর চৌরাস্তা এলাকায় বাদ জুমা তুহিনের প্রথম জানাজা হয়। পরে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা। এ সময় তাঁকে শেষবারের মতো দেখতে শোকাহত শত শত মানুষ ভিড় করেন।
ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার হোসেন বলেন, মাগরিবের পর নিজের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তুহিনের দাফন সম্পন্ন হয়েছে। এভাবে একজনকে কুপিয়ে হত্যা করা কোনোভাবেই কাম্য নয়। তুহিনেরা পাঁচ ভাই। তাঁরা প্রত্যেকে কাজের জন্য এলাকার বাইরে থাকেন। তাঁরা কেউ রাজনীতির সঙ্গে জড়িত নন। তুহিন খুব ভালো ছেলে ছিলেন। নিয়মিত মা-বাবার সেবা করতেন, খোঁজখবর নিতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকার বাসিন্দা আকরাম হোসেন বলেন, তুহিন সাংবাদিকতা পেশায় খুব ভালো করেছিলেন। অল্প সময়েই তিনি বেশ নাম-ডাক অর্জন করেন। তুহিন মা-বাবার সংসারের হাল ধরেছিলেন। এখন তাঁর মা-বাবার পাশাপাশি স্ত্রী মুক্তা আক্তারও দুই শিশুসন্তান নিয়ে কষ্টে পড়ে যাবেন। সরকার যদি সহায়তা করে, তাহলে তুহিনের পরিবারের জন্য খুব ভালো হবে।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তায় আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করেন চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা। তাঁরা দেশি অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করেছিলেন। সাংবাদিক আসাদুজ্জামান সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করছিলেন। তখন আসাদুজ্জামানকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করা হয়।
তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের মো. হাসান জামাল ও সাবিহা খাতুন দম্পতির ছেলে। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। তুহিন-মুক্তা আক্তার দম্পতির দুটি শিশুসন্তান রয়েছে। বড় ছেলের নাম তৌকির (৭) ও ছোট ছেলের নাম ফাহিম (৩)।
আরও পড়ুন:

খুলনায় একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীর পায়ে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগে ওই মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) মো. আসলাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া এলাকার হামিউস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে কাঠবাদাম ভেবে জিয়ালাগাছের ফল খেয়ে ১৪ শিশুর অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার বিকেলে উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে ৯ শিশুকে ওই দিন রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ হয়ে তারা আজ সকালে বাড়ি ফিরেছে। অন্যরা গ্রামেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে।
১৩ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ঘুমাতে যাওয়ার পর সকালে নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার কয়া ইউনিয়নের পশ্চিম গট্রিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
বরগুনা সদরের ডালভাঙায় চার্জে থাকা অটোরিকশার বিদ্যুৎ-সংযোগ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. বেল্লাল ও তাঁর স্ত্রী কমলা মারা গেছেন। বাবা-মাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তাঁদের বড় মেয়ে আরিফা। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে