
ময়মনসিংহের নান্দাইলে প্রাইভেট কার নিয়ে চুরি করতে গিয়ে স্ট্রোকে মামুন মিয়া (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী তালতলা মাদ্রাসার কাছে এই ঘটনা ঘটে।
নিহত মামুন মিয়া উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর উত্তরবন্দ গ্রামের মো. হাসেন মিয়ার ছেলে। মামুন মিয়া সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। তা ছাড়া এলাকায় চিহ্নিত ‘মাদক কারবারি’ ও ‘চোর’ হিসেবে পরিচিতি রয়েছে তাঁর।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মামুন মিয়া একটি হত্যা মামলার আসামি ছিলেন। গতকাল বুধবার কিশোরগঞ্জ আদালতে হাজির হয়ে জামিনে বাড়ি আসেন। তাঁর ভায়রা ভাই শেরপুর ইউনিয়নের পাঁচরুখী গ্রামের আহম্মদ আলীর ছেলে আব্দুল হান্নানকে সঙ্গে নিয়ে একই ইউনিয়নের কামারিয়া এলাকায় প্রাইভেট কার নিয়ে আজানের সময় যান। সেখানে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করলে মামুন মিয়া ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ভায়রা ভাই আব্দুল হান্নান প্রাইভেট কার নিয়ে পালিয়ে যান। মামুন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
নিহত মামুনের স্ত্রী শেফালী বেগম বলেন, ‘গতকাল একটি হত্যা মামলার জামিন নিয়ে বাড়িতে এসেছিল। পরে সন্ধ্যায় বের হয়ে আর বাড়ি ফেরেনি। ভোরে খবর পাই, স্ট্রোকে মারা গেছে।’ তবে তাঁর স্বামী চুরি ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে স্বীকার করেন শেফালী।
নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মুজাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত, যাঁদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে, সেসব হত্যা মামলার তদন্তে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী, এসব মামলায় মরদেহের গোসল ও দাফনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ ও স্থান নির্দিষ্ট করছেন তদন্ত কর্মকর্তারা।
৪ ঘণ্টা আগে
ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) নতুন অপারেটর নিয়োগপ্রক্রিয়া তিন বছরেও শেষ করতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশেষ শর্ত, আইনি জটিলতা ও আদালতের স্থগিতাদেশে টেন্ডার কার্যক্রম দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে; সর্বশেষ আদেশে স্থগিতাদেশ বাড়ানো হয়েছে আগামী ২০ মে পর্যন্ত।
৫ ঘণ্টা আগে
ব্রিটিশ শাসনামলে সিলেট-আখাউড়া রেলপথ স্থাপন করা হয় পণ্য সরবরাহের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে এই রেলপথে সাধারণ যাত্রীরা চলতে শুরু করেন। ট্রেন যাত্রা নিরাপদ ও আরামদায়ক হওয়ায় যাত্রীসংখ্যাও বৃদ্ধি পায়।
৫ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংযোগস্থলে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত একটি সেতু চার বছরেও চালু হয়নি। সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার করতে পারছেন না দুই জেলার মানুষ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
৫ ঘণ্টা আগে