
ময়মনসিংহে প্রায় ৪০০ প্রজাতির গাছের চারা নিয়ে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষমেলা। ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) উদ্যোগে টাউন হল প্রাঙ্গণে আজ শুক্রবার সকালে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু।
এই মেলার ২৫টি স্টলে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফলদ, বনজ, পুষ্পজাতীয় ও অর্নামেন্টাল বা সৌন্দর্যবর্ধনকারী গাছের চারাসহ প্রায় ৪০০ প্রজাতির গাছের চারা পাওয়া যাচ্ছে। মেলাটি আগামী ২৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলমান থাকবে।
উদ্বোধনকালে মসিক মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে বৃক্ষের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে প্রতিবছরই ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে বৃক্ষমেলার আয়োজন করা হয়। এ ছাড়া এই আয়োজনের মাধ্যমে উদ্যোক্তারাও যাতে উৎসাহিত হয় এবং তাদের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে।’
মেয়র আরও বলেন, ‘মানুষ এখন বাড়ির ছাদ, আঙিনা, খালি জায়গায় বৃক্ষ রোপণ করছে। এই মেলা এসব উদ্যোগকে আরও বেগবান করবে, যা সবুজ ময়মনসিংহ গড়ায় ভূমিকা রাখবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও সেলিনা আক্তার, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা অসীম সাহা, নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে ঘটনাস্থল থেকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন...
৭ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দরে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ধানখেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
২১ মিনিট আগে
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে