মসিক

হামের টিকার জন্য ভোগান্তি পোহাতে হবে না: মসিক প্রশাসক
হামের টিকা পেতে কাউকে ভোগান্তি পোহাতে হবে না। স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষের দোরগোড়ায় টিকা পৌঁছে দেবেন। আর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে টিকাদানে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

নকশাবহির্ভূত ভবনে টানানো হলো অপসারণের নোটিশ, সময় ৭ দিন
অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মিত চারটি স্থাপনা সাত দিনের মধ্যে অপসারণের জন্য নোটিশ টানিয়ে দিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। নির্ধারিত সময়সীমা অতিক্রমের পর আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে এসব স্থাপনা পরিদর্শন শেষে সিটি করপোরেশনের প্রশাসক নোটিশ টানানোর নির্দেশনা দেন।

নকশাবহির্ভূত স্থাপনা অপসারণে ৭ দিনের আলটিমেটাম
অনুমোদিত নকশা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগে ময়মনসিংহে কয়েকটি স্থাপনার মালিককে সাত দিনের মধ্যে অবৈধ অংশ অপসারণের নোটিশ দিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।

ময়মনসিংহ জয়নুল উদ্যানে মিনি চিড়িয়াখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন
ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন উদ্যানের ভেতরে মিনি চিড়িয়াখানা ও শিশুপার্ক গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তবে সেখানে ‘কিডস জোন’ করার কথা জানান কর্তৃপক্ষ।












