
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার হেরে গেলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে। গণতন্ত্র শুধু হারাবে না, মানুষ তাঁর মৌলিক অধিকার হারিয়ে ফেলবেন। তাঁদের কণ্ঠ রুদ্ধ হবে।’ আজ বৃহস্পতিবার ময়মনসিংহে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মহানগরীর সিলভার ক্যাসেল মিলনায়তনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান।
বক্তৃতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রহমান, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার-উল-আলম প্রমুখ।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা এসেছি শহীদ আবু সাঈদ, মুগ্ধদের রক্তের দায় থেকে দেশের মানুষকে গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে। একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে দিতে। যদি আমরা ফেল করি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে। বাংলাদেশ গণতন্ত্রই শুধু হারাবে না, মানুষ তাঁর মৌলিক অধিকার হারিয়ে ফেলবেন। তাঁদের কণ্ঠ রুদ্ধ হবে।’
বিচার বিভাগের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মো. আসাদুজ্জামান বলেন, ‘গত ১৫ বছরে ৬০ লাখেরও বেশি মানুষকে মিথ্যা ও গায়েবি মামলায় আসামি করা হয়েছে। এসব মামলার অধিকাংশ বাদী পুলিশ। অতীতে জুরিসপ্রুডেন্স লিখতে গিয়ে, রায় দিতে গিয়ে, জামিন দিতে গিয়ে যে তথ্য ফলো করতেন, সেটা হলো এফআইআরে নাম নেই, সুতরাং জামিন দেওয়া যায় না। অথচ নন-বেলিবল মামলায় জামিন দিয়েছেন। আপনাদের কাছে নিবেদন, আপনারা জুরিসপ্রুডেন্স রচনা করুন।’
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আইন প্রয়োগের ক্ষেত্রে একজন আসামিকে ফরোয়ার্ড করার সময় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করুন। এফআইআরে নাম না থাকতে পারে; কিন্তু তাঁকে কী কারণে গ্রেপ্তার করলেন, তিনি কীভাবে অপরাধে অংশগ্রহণ করেছেন—এ কথাগুলো থাকলে বিচার বিভাগে জুরিসপ্রুডেন্সে অনেক সহজ হবে।’

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে মো. জুনায়েদ মিয়া (১৮) নামের এক চা বিক্রেতা যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর কামটখালী গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক সমাবেশ হয়েছে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকনেতারা...
৫ মিনিট আগে
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ মিশন আচার্যের ছবি ফেসবুকে পোস্ট করে রাশেদ খান লেখেন, ‘আমি একটু আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি দ্রুতই সমাধান হবে এবং সে শিগগিরই নিয়োগ পাবে। চাকরিপ্রত্যাশী ছোট ভাইটি আমার এলাকার হওয়ায় ঝিনাইদহ থেকে অনেকে আমাকে বিষয়টি জানিয়েছিল...
১১ মিনিট আগে
ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডের ‘সরকার স্টোর’-এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম প্রতিদিনের মতো গতকাল শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে নিজ বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে রওনা হন। তিনি নলেয়া গ্রামের নেংলার দোকানসংলগ্ন ব্রিজের নিকট পৌঁছালে চারজন ব্যক্তি তাঁর পথরোধ করে মারধর শুরু করেন।
১৮ মিনিট আগে