Ajker Patrika

নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে চা বিক্রেতার মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১১: ০৭
নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে চা বিক্রেতার মৃত্যু
মো. জুনায়েদ মিয়া। ছবি: সংগৃহীত

নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে মো. জুনায়েদ মিয়া (১৮) নামের এক চা বিক্রেতা যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর কামটখালী গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

জুনায়েদ মিয়া ওই গ্রামের মো. শামছুল হকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে জুনায়েদের বড় ভাই সাকিব মিয়া ব্যাটারিচালিত ইজিবাইক চার্জে দেন। ভুলক্রমে ইজিবাইকের সঙ্গেই চাবিটি রেখে আসেন। পরে জুনায়েদ চাবি নিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জুনায়েদের বড় ভাই সাকিব মিয়া বলেন, ‘গাড়ি তো প্রতিদিন ওখানেই চার্জে দিই। গতকাল রাতেও দিয়েছিলাম, কিন্তু চাবি নিতে মনে ছিল না। পরে জুনায়েদ চাবি নিতে গেলেই দুর্ঘটনা ঘটে।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত