
ময়মনসিংহে ঘটা করে টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়নের দেড় মাস পেরিয়ে গেলেও হামে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে না। চিকিৎসকেরা বলছেন, টিকা না নেওয়া শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। আবার অনেক শিশু টিকা নিলেও শারীরিকভাবে দুর্বল হওয়ায় ফের আক্রান্ত হচ্ছে। শিশুদের টিকা না দেওয়ার ক্ষেত্রে অভিভাবকের অসচেতনতার পাশাপাশি কর্তৃপক্ষের প্রচারণায় ঘাটতি ছিল বলে মনে করছেন নাগরিক নেতারা।
হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গত ২০ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হয় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের টিকাদান কর্মসূচি। এরমধ্যে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে জেলায় ১০১ দশমিক ৬৬ শতাংশ এবং সিটি করপোরেশনে ১০৬ শতাংশ শিশুকে টিকা প্রদানের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে প্রতিদিন গড়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে ২৫-৩০টি করে শিশু। ১৭ মার্চ থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯৬০টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। বিষয়টি নিশ্চিত করেন মমেক হাসপাতালের সিনিয়র স্টোর কর্মকর্তা ঝন্টু সরকার।
ময়মনসিংহের ১৩ উপজেলার মধ্যে হামের হটস্পট বলা হয় সদর, ত্রিশাল, ফুলপুর ও মুক্তাগাছাকে। গত তিন মাসে সদরে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৪১৬ শিশু, মৃত্যু হয়েছে ৬ শিশুর। ত্রিশালে আক্রান্ত হয়েছে ১৩৯ শিশু, মৃত্যু হয়েছে ৩ শিশুর। ফুলপুরে আক্রান্ত হয়েছে ৭৩ শিশু, মৃত্যু হয়েছে ৪ শিশুর এবং মুক্তাগাছায় আক্রান্ত হয়েছে ৮৩ শিশু, মৃত্যু হয়েছে ৩ শিশুর। অন্য উপজেলা এবং সিটি করপোরেশনেও হামের অনেক শিশু আক্রান্ত হচ্ছে।
গত শনিবার হাম আইসোলেশন ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ৬৪ শয্যার ওয়ার্ডে ১১০টি শিশু ও বেশ কয়েকজন বয়স্ক লোক হামের উপসর্গে ভর্তি রয়েছে। শয্যা না পাওয়ায় অনেক স্বজন রোগী নিয়ে মেঝেতে রয়েছেন।
শিশু বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা বলেন, ভর্তি করা শিশুদের ৯৫ ভাগই হামের টিকা নেয়নি।
জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফয়সাল আহমেদ বলেন, ‘হামের টিকা প্রদানে আমরা শতভাগ সফল।
তবে যাঁরা একটু অসচেতন তাঁদেরই সমস্যা হয়েছে।’
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচকে দেবনাথ বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে হামের টিকার লক্ষ্যমাত্রার বেশি দিয়েছি। তবে মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা নিতে কিছুটা অনীহা ছিল। আমাদের প্রচারণার কোনো ঘাটতি ছিল না।’

পঞ্চগড়ের বোদায় এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে মারধর করে ২৫ হাজার টাকা নেওয়া এবং জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পরিমল চন্দ্র বর্মন (৩০) বাদী হয়ে বোদা থানায় মামলা করেছেন।
৭ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামে নীলা খাতুন (১৬) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নিজ ঘর থেকে তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নীলা ধুলন্ডা গ্রামের লিটন শেখের মেয়ে।
১০ মিনিট আগে
খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিআইডির ইনস্পেক্টর মো. ফজলুর রহমান (৫০) নিহত হয়েছেন। আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে খুলনার খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে।
১২ মিনিট আগে
মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাবুল শিকদারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল করেন এলাকাবাসী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিস আগুন নেভায়।
১৬ মিনিট আগে