
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে। বিএনপি দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে। তাই বিএনপির নেতা-কর্মীদের সব ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া বিএনপির বিকল্প নেই।’
আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চামটা বাজারে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইয়াসের খান চৌধুরী এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে দল থেকে মনোনীত করেছেন। মনোনয়ন পেয়ে অন্য সব মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে যোগাযোগ করে ধানের শীষের পক্ষে কাজ করতে আহ্বান করেছি। অনেকেই মনোনয়ন চেয়েছিলেন। তাঁরা সবাই যোগ্য। দল একজনকে মনোনয়ন দিয়েছে। তাই সব ভেদাভেদ ভুলে আমরা দলের পক্ষে কাজ করি। ঐক্যবদ্ধ ছাড়া কোনো বিকল্প নেই।’
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্যসচিব এনামুল কাদির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্যসচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির প্রমুখ।

যশোর জেলার ৮৯টি নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে হাম শনাক্ত করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। কিন্তু আক্রান্ত রোগীদের বয়স বিশ্লেষণ করে দেখা গেছে, ২১ জনের মধ্যে ১৭ জনের বয়স ৯ মাসের কম। অপর চারজনের বয়স এক বছরের বেশি। ৯ মাসের কম বয়সী শিশুদের এমন
২ ঘণ্টা আগে
হামলা ও ভাঙচুরের ঘটনার পর মৌলভীবাজারের কমলগঞ্জে ডানকান ব্রাদার্সের ক্যামেলিয়া হাসপাতাল চার দিন ধরে বন্ধ রয়েছে। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন ওই এলাকার চা-শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানের পর এলাকা ছেড়ে পালানো অপরাধীরা ফের সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তারা আশপাশের পাহাড়ে ঘাঁটি গেড়ে অর্থনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
৩ ঘণ্টা আগে
স্বপ্নের ইউরোপের আশায় লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে মারা যাওয়া অভিবাসনপ্রত্যাশী সুনামগঞ্জের তরুণের সংখ্যা আরও বাড়ছে। এবার জানা গেল এই জেলার ১০ জন নয়, ১২ তরুণের মৃত্যু হয়েছে।
৫ ঘণ্টা আগে