
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর একটি অবৈধ ভাট্টি কারখানা উচ্ছেদ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারি। এ সময় পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ওই অবৈধ ভাট্টি কারখানাটি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার, সিরাজদিখান থানা-পুলিশের সদস্যরা এবং ফায়ার সার্ভিসের একটি টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারি বলেন, জনবসতি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা এসব ভাট্টি কারখানা পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি মানুষের স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কক্সবাজারের রামু উপজেলার মণ্ডলপাড়া গ্রামের শিক্ষক লোকমানুল হক সম্প্রতি তাঁর মামাতো ভাইয়ের জমি বিক্রয়ের নিবন্ধনে (রেজিস্ট্রির) সাক্ষী হয়েছিলেন। জমিদাতার খতিয়ানে বাবার নামে নাছিরের জায়গায় ‘নাদির’ লেখা ছিল। নামের এই ভুলের জন্য সাব-রেজিস্ট্রার আটকে দেন জমির নিবন্ধন।
৫ ঘণ্টা আগে
বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর বানিয়াজান ও শহড়াবাড়ি স্পার মাঝখানে ভাঙন দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে এই ভাঙন চোখে পড়েছে। এতে যমুনার তীর সংরক্ষণ প্রকল্প, বন্যা নিয়ন্ত্রক বাঁধ, জনবসতি এলাকা ও আবাদি জমি নদীতে বিলীন হওয়ার হুমকিতে পড়েছে।
৫ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর এলাকায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত কৃষকেরা হলেন কাঞ্চননগর গ্রামের নেওয়াজের ছেলে কবির হোসেন (৩০) ও রফি মিস্ত্রির ছেলে শহিদুল ইসলাম (২৫)। তাঁরা দুজনই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
৮ ঘণ্টা আগে
ফরিদপুরে ডিবি হেফাজতে থাকা যুবক মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের মৃত্যুর ঘটনায় জেলা পুলিশ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশ বলছে, অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, ডিবি পুলিশের নির্যাতনে তিনি মারা গেছেন।
৮ ঘণ্টা আগে