
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ওয়ারী বিভাগের যৌথ উদ্যোগে হকার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় রাজধানীর জুরাইন রেলগেট থেকে জুরাইন বালুর মাঠ বাজার ও তার আশপাশের এলাকায় এই অভিযান চলে।

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসা ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানগুলোর সরঞ্জাম জব্দ করা হয়।

‘বিএনপি নাকি চাঁদাবাজি করে। তাহলে ফুটপাত কে উচ্ছেদ করছে?’ —এমন প্রশ্ন তুলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি আরও বলেন, ‘অনেকে অনেক প্রশ্ন করে যে ফুটপাত দিয়ে নাকি বিএনপি চাঁদাবাজি করে। তাহলে ফুটপাত কে উচ্ছেদ করছে? বর্তমান সরকার। আমি নিজেই বিএনপির একজন

চট্টগ্রামের আনোয়ারায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে তাঁদের বাস প্রায় ৪০ বছর ধরে। এতগুলো বছর ধরে ভূমিহীন এই ৪০০ পরিবার এখানে তাঁদের হাসি, কান্না আর ভালোবাসার গল্প বুনেছেন। আজ সড়ক নির্মাণের জন্য উচ্ছেদের আশঙ্কায় তাই কেঁপে উঠেছে বুক। পুনর্বাসনের কোনো রকম ব্যবস্থা ছাড়া এই উচ্ছেদের প্রতিবাদে