
মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি রিভলবার ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি এলাকার একটি স্কুলের পশ্চিম পাশের সড়কের ধারের ঝোপ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে। অভিযানে সড়কের পাশের ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো পাওয়া যায়।
পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে একটি ওয়ান শুটারগান, একটি রিভলবার ও তিনটি কার্তুজ রয়েছে।
এ বিষয়ে সজীব দে বলেন, ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হলেও এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া অস্ত্রের মালিক শনাক্ত এবং এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের মারধরে মুগ্ধ তালুকদার (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাকে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান।
২৩ মিনিট আগে
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আজহার আলী (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্গাপুর পৌরসভার দেবীপুর মহল্লায় নিজ বাড়িতেই মারা যান তিনি।
২৯ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপের নিচে চাপা পড়ে অজ্ঞাতপরিচয় এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাস ও ফলবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। পরে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১২ মে) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের কুম্ভারপাড়া
৪২ মিনিট আগে