শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার পৌনে ১২টায় ফেরি কুঞ্জলতা বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।
জানা যায়, পদ্মা নদীতে প্রবল স্রোত বেড়ে যাওয়ায় গত ১১ অক্টোবর থেকে ৩ দিন ফেরি চলাচল বন্ধ ছিল। পরে আজ পৌনে ১২টার দিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি কুঞ্জলতা প্রাইভেটকার ও মোটরসাইকেল মিলিয়ে ৩০ যানবাহন নিয়ে ছেড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল আহম্মেদ বলেন, আজ বেলা পৌনে ১২টায় ফেরি কুঞ্জলতা শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে। ফেরিটি বাংলাবাজার থেকে আবার শিমুলিয়া ঘাটে ফিরে আসবে।
উল্লেখ্য, পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কার ঘটনায় শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে গত ১৮ আগস্ট থেকে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিসি। অপরদিকে, পিলারে ধাক্কা লাগা এড়াতে বাংলাবাজার ঘাটের পরিবর্তে শরিয়তপুরের মাঝিরকান্দি ঘাট স্থাপন করে শিমুলিয়া-মাঝিরকান্দি রুট সচল করার উদ্যোগ নেওয়া হয়। সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। কিন্তু নাব্য সংকটের কারণে এ রুটটি সচল করা সম্ভব হয়নি। পরবর্তীতে ৪৭ দিন বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর দিনের বেলা শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি সচল করা হয়। পরে গত ১১ অক্টোবর আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার বেশি জমিতে আলু চাষ করেছিলেন রংপুরের কৃষকেরা। কিন্তু টানা বৃষ্টিতে জেলার অনেক এলাকার উঠতি আলুর খেত পানিতে তলিয়ে গেছে। খেতেই নষ্ট হচ্ছে একরের পর একর জমির আলু। এতে নতুন করে লোকসানের শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক।
৪ ঘণ্টা আগে
ভোলা জেলার সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের একমাত্র অত্যাধুনিক এক্স-রে মেশিনটি তিন বছরের বেশি সময় অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে প্রয়োজন থাকলেও রোগীরা ক্লিনিকে এক্স-রে করাতে পারছেন না। ক্লিনিকের বাইরে বেশি টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে তাঁদের।
৫ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের বোনাস না পেয়ে তিন দিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। দাবি আদায়ের জন্য তাঁরা গত মঙ্গলবার রাত থেকে নগরের সড়ক, অলিগলি থেকে বর্জ্য অপসারণ বন্ধ রেখেছেন। এতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুই দিনে প্রায় ৪০০ টন বর্জ্যের স্তূপ সৃষ্
৫ ঘণ্টা আগে
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির ও হানিফ। আহত হয়েছেন আশিক (২৫) ও একই গ্রামের হোসেন আলীর ছেলে।
৭ ঘণ্টা আগে