
মুন্সিগঞ্জ সদর উপজেলার তিনটি বাজারে ভোগ্যপণ্য ও এলপি গ্যাসের বাজার তদারকি করতে গিয়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদবিহীন পণ্য বিক্রি, খাদ্যে ক্ষতিকর রঙ ব্যবহার এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়।
আজ রোববার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সদর উপজেলার দেওভোগ বাজার, কমলাঘাট ও বিনোদপুর বাজারে অভিযান চালান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
দেওভোগ বাজারের রাইয়ান আয়ান স্যানিটারি স্টোরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে প্রতি সিলিন্ডার এলপিজি ২ হাজার ৪০০ টাকায় বিক্রির অভিযোগে দোকানমালিক মুরাদ ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কমলাঘাট খাদ্যগুদাম এলাকার জসিম মাঠা প্রতিষ্ঠানে বোতলজাত মাঠায় উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকা এবং ফিরনিতে খাদ্য-উপযোগী নয় এমন রঙ ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ জসিমকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বিনোদপুর বাজারের মিতা স্টোরে মেয়াদবিহীন মোড়কজাত খাবার বিক্রির অভিযোগে দোকানমালিক জাহান শরীফকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা স্যানিটারি পরিদর্শক মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সিগঞ্জ আনসার ব্যাটালিয়নের একটি দল উপস্থিত ছিল।
সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের বাজার তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত সাংবাদিকদের মধ্যে চারজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের...
২৩ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টায় সড়কের ওপর ইট-সুরকিসহ নির্মাণসামগ্রী ও বিভিন্ন মালপত্র রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচজনকে জরিমানা করা হয়েছে। আজ রোববার উপজেলার গোবিন্দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
২৬ মিনিট আগে
সারসংক্ষেপ: মানিকগঞ্জের সাটুরিয়ায় কারাবন্দী আওয়ামী লীগ নেতাকে বিএনপির কর্মী দাবি করে প্রত্যয়নপত্র দেওয়ার ঘটনায় বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ওয়ার্ড সভাপতির পদ স্থগিত করা হয়েছে। একই ঘটনায় ইউনিয়ন যুবদল সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দল।
৩১ মিনিট আগে
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন চলছে। ইতিমধ্যে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ রোববার বিকেলে তারা কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে রেড কার্ড প্রদর্শন করেন। পরে রাতে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়।
৩৮ মিনিট আগে