
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাইরের ইন্ধনে পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। দুর্গাপূজা ও বিজু উৎসব যেন ভালোভাবে না হতে পারে, সে জন্য পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় সন্ত্রাসীরা চেষ্টা করেছে।
আজ বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা এলাকার সর্বজনীন দুর্গামন্দিরে দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার প্রথম দিকে ধর্ষণের ঘটনা দিয়ে পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে একটি মহল। তবে দুষ্কৃতকারীরা সফল হতে পারেনি। তারা বারবার চেষ্টা করেছে। এবার সারা দেশে ভালোভাবে পূজা হয়েছে সবার সহযোগিতায়। পূজায় নিরাপত্তার জন্য সব পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। এ সময় শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর পূজা সম্পন্ন হচ্ছে বিধায় সবাইকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার, সিরাজদিখান সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক তদন্ত মো. হাবিবুর রহমান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ কুমার ঘোষ, ইছাপুরা সর্বজনীন দুর্গামন্দিরের সভাপতি বাদল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র দাস প্রমুখ।

ফরিদপুরের মধুখালীতে নদীভাঙন থেকে রক্ষা পেতে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) তীর সংরক্ষণকাজের জন্য স্বেচ্ছায় জমি দিয়েছিলেন এলাকাবাসী। আরসিসি ব্লক দিয়ে নদীর তীর বাঁধাইয়ের জন্য ওই জমিতে খননকাজ করে পাউবো। কিন্তু নদীর জমির পাশাপাশি ব্যক্তিগত জমির খনন করা মাটিও নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
২৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরামের বিরুদ্ধে এলডিডিপির (লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট) টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ মে লিখিত অভিযোগ দিয়েছেন জুয়েল রানা নামের এক ভুক্তভোগী।
৩১ মিনিট আগে
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মামলায় দুধের শিশুকে নিয়ে কারাবন্দী ফারহানা আক্তার শিল্পীকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহ জামাল মানবিক বিবেচনায় তাঁর জামিন মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগে
জেলা প্রশাসনের পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহের উৎসব। আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফিরোজ রোডের একটি আমবাগানে গাছ থেকে আম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
১ ঘণ্টা আগে