
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় চুরি হওয়া একটি ষাঁড় গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তজেলা গরু চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার মুন্সিগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা মাহিদুল ইসলাম (৩৭) এবং শ্রীনগর উপজেলার সোহেল ব্যাপারী (৩৮)। গতকাল তাঁদের শ্রীনগরের পাটাভোগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রাম এলাকার বাসিন্দা ছায়েদ মৃধার গোয়াল থেকে একটি কালো রঙের ষাঁড় চুরি হয়। ১৭ জুলাই শ্রীনগর থানায় অভিযোগ করেন তিনি। চুরি হওয়া গরুটির মূল্য প্রায় ৭০ হাজার টাকা। অভিযোগের পর থেকে পুলিশ তদন্ত শুরু করে।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘরের সামনে আম গাছের সঙ্গে বাঁধা অবস্থায় চোরাই ষাঁড়টি উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে গরুটি জব্দ করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার দুই আসামি আন্তজেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে