
মাগুরার শালিখা উপজেলায় বিদ্যুতায়িত স্ত্রী ও কোলের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা সদরের আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অপূর্ব ওই গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর ৫টার দিকে অপূর্বর স্ত্রী দিপা বিশ্বাস তাঁর দেড় বছরের শিশুসন্তানকে কোলে নিয়ে নিজ বাড়ির একটি জিআই তারে কাপড় শুকাতে যান। এ সময় তারটি বিদ্যুতায়িত থাকায় তিনি ছিটকে পড়েন। স্ত্রীর চিৎকার শুনে দ্রুত ঘুম থেকে উঠে আসেন অপূর্ব। স্ত্রী ও সন্তানকে বাঁচাতে গেলে তিনি নিজেই ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন।
এ সময় পরিবারের অন্য সদস্যরা তাঁকে গুরুতর আহত অবস্থায় শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, মৃত্যুর খবরটি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের নূরে মদিনা ইব্রাহিমিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে নবীপুর চনকান্দা মসজিদের পাশ থেকে তাঁদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
৫ মিনিট আগে
অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম বলেন, ‘স্বপন চাকমা আমার কার্যালয়ে এসে ঘটনা বলতে থাকে। তার কথাবার্তা শুনে প্রথমে আমি অবাক হয়েছিলাম। পরে জীবতলী হেডম্যান হিটলার দেওয়ানের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাই। এরপর হেডম্যানসহ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি।’
১৪ মিনিট আগে
খুলনা নগরীতে অভিযান চালিয়ে আলামিন হাওলাদার ওরফে বেলু ওরফে ‘শুটার বেলু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে নগরীর বড় মির্জাপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগে
বিদ্যালয় ছুটির নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া, নিয়মিত ক্লাস না নেওয়া, ক্লাস চলাকালে ঘুমানো ও মোবাইলে ফেসবুক দেখা এবং শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ করেছে কোমলমতি শিক্ষার্থীরা। রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালকে থামিয়ে এসব অভিযোগ
১ ঘণ্টা আগে