
বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার তিন দিন হয়ে গেছে। নিউজার্সিতে ১৯ জুলাই ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে এখনো চলছে আলাপ-আলোচনা। বিশেষ করে ফাইনালের আগমুহূর্তে লিওনেল মেসি কী বলছিলেন, তা নিয়ে এখনো চলছে চর্চা।
চলো, সবকিছু ভুলে যাই—ফাইনালের আগমুহূর্তে সতীর্থদের উদ্দেশে মেসির বলা এমন এক কথা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসে এমনই এক ভিডিও প্রকাশ করেছিল। এবার আর্জেন্টাইন সংবাদমাধ্যম পুরো ঘটনা প্রকাশ করেছে। চলুন, জেনে নেওয়া যাক সতীর্থদের উদ্দেশে মেসি আসলে কী বলেছিলেন:
‘চলো বন্ধুরা, শান্ত হও, সবাই, শান্ত হও। মূলকথা হলো: চলো আমরা শান্ত থাকি, বন্ধুরা, শান্ত থাকি। শান্ত হও। চলো, শুধু খেলার দিকে মনোযোগ দিই, ঠিক আছে? শান্ত হও। চলো, সবকিছু ভুলে যাই। চলো, শুধু খেলি। চলো, শুধু খেলার দিকে মনোযোগ দিই। চলো।’ ভিডিওর শুরুতে মেসির এই কথাগুলো ছিল। এরই মধ্যে এমিলিয়ানো মার্তিনেস তাঁর পাশে থাকা ক্রিস্তিয়ান রোমেরোকে বললেন, ‘এটা দুই বনাম এক। তুমি যদি পাশে যাও... লামিনে (ইয়ামাল) আর আমি তোমাকে চাপে ফেলব। ভেতরের দিকে আসা থ্রু বলটার দিকে খেয়াল রেখো। দেখো, ওটা এমনভাবে দেওয়া হয়েছে কি না, যাতে তুমি কোথাও ঘুরতে পারো।’
লিসান্দ্রো মার্তিনেস এরপর এমিকে বলেছিলেন, ‘দিবু, ওরা যখন ভেতরে ঢুকে আসে, তখন আমাদের সতর্ক থাকতে হবে, ওরা সব সময় পা ফাঁক করে শট নেওয়ার চেষ্টা করে, তাই না?’ লিসান্দ্রো এরপর তালিয়াফিকোর কানে কানে বলেছিলেন, ‘চলো, নিকো। তুমি তাকে থামিয়ে দেবে। খেলাজুড়ে তুমি ওকে আটকে রাখবে। চলো দিবু, শক্ত থাকো। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। প্রতিটা বল ধরো, ঠিক আছে?’
সেই মুহূর্তে মেসি সামনের দিকে যাচ্ছিলেন, তিনি সেন্টার-ব্যাকদের উৎসাহিত করতে বলেছেন, ‘তারা যখন সামনের দিকে আসবে, লেয়ান্দ্রো (পারেদেস) আর এনসো ফের্নান্দেসকে বলো, যেন তারা সামনে না এগোয়।’ অবশেষে এমির দিকে ফিরে রোমেরো বললেন, ‘আজকের মুহূর্তটা তোমার। ঠিক আছে?’ উত্তরে এমি বলেছিলেন, ‘আজ আমার দিন। আজকের দিনটা ইতিহাসে লেখা থাকবে।’
নিউজার্সিতে ফাইনালে হারের পর মেসির দুচোখ বেয়ে পড়তে থাকে পানি। ঠিক তার পরের দিন (২০ জুলাই) সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছিলেন। সেই পোস্টে স্পেনের তরুণ মিডফিল্ডার গাভি মন্তব্য করেছিলেন, ‘আপনি তো সব সময় নাম্বার ওয়ান।’ বাংলাদেশ সময় পরশু মধ্যরাতে বুয়েনস এইরেসে আর্জেন্টিনা ফুটবল দলের প্রথম বহর এসে পৌঁছায়। মেসি দলের সঙ্গে না ফিরলেও কয়েক ঘণ্টা পর পা রাখেন দেশের মাটিতে।

সুখস্মৃতির বদলে কিছু জয় পরবর্তী পথ বদলে দেয়। পাকিস্তান ক্রিকেটের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফের মতে, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১০ উইকেটের সেই ঐতিহাসিক জয়ও পাকিস্তানের জন্য তেমনই এক ঘটনা।
১ মিনিট আগে
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছাড়ার সময় বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের চেহারায় ছিল রাজ্যের হতাশা। মুখাবয়বে খুশি বা আনন্দের ঝলক থাকারও তো উপায় নেই। নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে যে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত হারতে হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলকে।
২১ মিনিট আগে
আগামী ১৩ সেপ্টেম্বর নারী এশিয়া কাপের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভির। তাতেই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে নতুন করে ট্রফি নাটকের শঙ্কা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হলেও মারনাস লাবুশেনের ওপর আস্থা হারায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন এই ব্যাটার। যদিও ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন তিনি।
২ ঘণ্টা আগে