Ajker Patrika

মুন্সিগঞ্জে মধ্যবয়সীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৭: ১৬
মুন্সিগঞ্জে মধ্যবয়সীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় মুন্না মৃধা (৫৫) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মাদক সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। আজ শুক্রবার ভোরে চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে নিজ বাড়ির সামনে থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বের হন মুন্না মৃধা। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরে শুক্রবার ভোরে স্বজনরা বাড়ির সামনে তাঁকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রীর দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের কয়েকজন ব্যক্তি কথা বলার কথা বলে মুন্নাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং আজ ভোরে বাড়ির সামনে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ রেখে যাওয়া হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত মুন্না মৃধা মাদকাসক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গেও জড়িত ছিলেন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক কেনাবেচা সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং এতে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত