
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম।
আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উড়ালসড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে মুন্সিগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
শেখ রবিউল আলম বলেন, সড়ক নিরাপত্তা শুধু সড়কের অবকাঠামোর ওপর নির্ভর করে না। যান চলাচলে শৃঙ্খলা, ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, উপযুক্ত ও দক্ষ চালক এবং জনগণের সচেতনতা—সবকিছুই এর সঙ্গে জড়িত।
মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর উচ্চ হার উদ্বেগজনক। পরিস্থিতির উন্নয়নে সরকার সমন্বিতভাবে কাজ করছে।
পঞ্চবটি-মুক্তারপুর উড়ালসড়ক প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, প্রকল্পটির কাজ সম্পন্ন হওয়ার পথে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
মন্ত্রী বলেন, সড়কটির কিছু কাজ এখনো অসমাপ্ত থাকলেও সেগুলোর অগ্রগতি সন্তোষজনক। সড়কটি চালু হলে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের মানুষের যাতায়াত আরও সুগম হবে।
শেখ রবিউল আলম বলেন, পর্যায়ক্রমে জাতীয় মহাসড়ক, আঞ্চলিক ও জেলা মহাসড়কগুলোকে সিসিটিভির আওতায় আনা হবে। এ ছাড়া মুক্তারপুর সেতুর টোল সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিটিং-মিছিল প্রসঙ্গে মন্ত্রী বলেন, আড়ালে-আবডালে নিষিদ্ধ সংগঠনটি নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত এ সংগঠনের কার্যক্রম রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ থাকবে। বিষয়টি দেখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বগুড়ায় যুবলীগ নেতা তালেব হত্যা মামলায় তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার দায়রা জজ (স্পেশাল) আদালতের বিচারক মো. আয়েজ উদ্দিন এ রায় ঘোষণা করেন।
৪ মিনিট আগে
দুর্গাপূজা উপলক্ষে সাভার ও আশুলিয়ার ২৩৮টি মণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। অভিযোগ উঠেছে, প্রভাবশালী চক্রের কাছে কম দামে বরাদ্দপত্র বিক্রি করতে বাধ্য হয়েছেন পূজারিরা। আশুলিয়ায় মণ্ডপপ্রতি ২০ হাজার এবং সাভারে ২১ হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে
জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৩ লাখ ২২ হাজার ৩৭১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ পরিদর্শক মো. ফখরুদ্দীন ভূঞা ও তাঁর স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ময়মনসিংহে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে।
২৭ মিনিট আগে
বিকাশ বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে তাঁর দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।
৩০ মিনিট আগে