
বরিশালের হিজলা-মুলাদী সড়কে অসংখ্য খানাখন্দ ও জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে তিন উপজেলার হাজারো মানুষ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তগুলো পানিতে তলিয়ে গিয়ে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এতে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জের কাজীরহাট এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী ও যানবাহন চালকদের ভোগান্তি বেড়েছে।
সরেজমিন দেখা যায়, মুলাদী পৌরসভার নয়াভাঙনী নদীর ওপর নির্মিত হিজলা-মুলাদী সংযোগ সেতুর পূর্বপাশের সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পর এসব গর্ত পানিতে তলিয়ে যায়। কাদা ও নোংরা পানির মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহন।

স্থানীয়রা জানান, পানির কারণে গর্তের গভীরতা বোঝা যায় না। ফলে প্রায়ই যানবাহনের চাকা আটকে যাচ্ছে এবং ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। একই সঙ্গে পথচারীদেরও কাদা-পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। এতে স্থানীয় বন্দর এলাকার ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।
মুলাদী বন্দর বণিক সমিতির সভাপতি এফ এম মাইনুল ইসলাম বলেন, ‘হিজলা-মুলাদী সড়কটি বরিশাল জেলা সদরের সঙ্গে হিজলা, মেহেন্দীগঞ্জ ও কাজীরহাট এলাকার মানুষের যোগাযোগের প্রধান পথ। বিশেষ করে হিজলা-মুলাদী সংযোগ সেতুর পূর্বপাশের প্রায় ৫০০ মিটার অংশের অবস্থা খুবই খারাপ। পিচ-খোয়া উঠে গিয়ে এটি ডোবায় পরিণত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ কারণে ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। সেতুর পূর্বপাড়ের দুটি মসজিদের মুসল্লি এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরও কাদা-পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সড়ক সংস্কার ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা প্রয়োজন।’
স্থানীয় ব্যবসায়ী জিয়াউল আহসান বলেন, ‘একটি সড়কের জলাবদ্ধতার কারণে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জের হাজারো মানুষ দুর্ভোগে রয়েছে। দ্রুত সংস্কার না হলে বর্ষা শেষে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’
এ বিষয়ে মুলাদী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার বলেন, ‘হিজলা-মুলাদী সংযোগ সেতুর পূর্বপাশের জলাবদ্ধতা ও খানাখন্দের কারণে মানুষের দুর্ভোগের বিষয়টি দুঃখজনক। ইতিমধ্যে কর্মকর্তাদের নিয়ে সড়কটি পরিদর্শন করা হয়েছে। দ্রুত সংস্কার করে চলাচল উপযোগী করা এবং স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে উপজেলা প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

সড়কপথে গাজীপুর শহরের প্রবেশমুখে রেলের লেভেল ক্রসিং। এ লাইন দিয়ে দেশব্যাপী অন্তত ৫২ জোড়া ট্রেন চলাচল করে প্রতিদিন। আর একটি ট্রেন আসা মানেই লেভেল ক্রসিংয়ে কমপক্ষে ১০ মিনিটের অপেক্ষা। এর প্রভাবে দিনব্যাপী আশপাশের সড়কে থাকে অসহনীয় যানজট। এতে নষ্ট হয় হাজারো কর্মঘণ্টা।
২ ঘণ্টা আগে
রাজশাহীর উপজেলা পর্যায়ের বিভিন্ন হাট-বাজারে আগাম নতুন পাট উঠতে শুরু করেছে। চলতি মৌসুমে মানভেদে প্রতি মণ পাট ৪ হাজার ৩০০ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষি ও শ্রমিকেরা।
৩ ঘণ্টা আগে
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কৃষি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। উপজেলার পানিতে তলিয়ে যাওয়ায় আউশ ধান, বীজতলা, মৌসুমি সবজি, ফল, মরিচ ও পানের বরজসহ প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বংশালে একটি পোশাক কারখানায় শামীম (২২) নামে এক কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
৬ ঘণ্টা আগে