মুন্সিগঞ্জ সদরে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আনোয়ারা (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ওই নারী। ভোট দেওয়া শেষে বাড়ি ফিরছিলেন। পথে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি মহেশপুর গ্রামের হাশেম গাজীর স্ত্রী।
আনোয়ারার ছেলে মো. কামাল জানান, কেন্দ্রে ভোট দেওয়া শেষে বাড়িতে ফিরছিলেন তাঁর মা। এ সময় কেন্দ্রের বাইরে তাঁর মা হৃদ্রোগে আক্রান্ত হন। পরে তাঁকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. ফেরদৌস বৃদ্ধার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

কক্সবাজার সদরের খরুলিয়ায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত এবং একজন আহত হয়েছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রামু হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
২ মিনিট আগে
নাটোরের লালপুরে ট্রাকের চাপায় ইয়ামিন (১১) নামের এক শিশুশিক্ষার্থী মারা গেছে। শনিবার (৪ এপ্রিল) বেলা সোয়া ১টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ইয়ামিন গৌরীপুর মধ্যপাড়া এলাকার শুকুর আলীর ছেলে ও গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
৬ মিনিট আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেদিন তাঁর কাছে সেনাসদস্যরা এসে পরামর্শ চেয়েছিলেন।
১৭ মিনিট আগে
চট্টগ্রামে ট্রলারে করে বিপুল পরিমাণ ডিজেল ও গ্যাসভর্তি সিলিন্ডার মিয়ানমারে পাচারের চেষ্টাকালে ৮ রোহিঙ্গাসহ ১২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে কোস্ট গার্ড পূর্ব জোনের একটি টিম।
৩৬ মিনিট আগে