Ajker Patrika

মৌলভীবাজারে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৮

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৮
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। তাদের মধ্যে দুজনের বিরুদ্ধে অপর ছয়জনকে ভারতে যেতে সহযোগিতার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুলাউড়ার সঞ্জরপুর গ্রামের মো. হারিছ আলী (৩৫) ও আবুল আলী (৪৫), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আমিনুর শরীফ (৪২), মো. মফিজুর শিকদার (৪৩), কামরুল মোল্যা (৪৬), ইয়ামিন মোল্যা (৪৫), সুখলাল বিশ্বাস (৪১) এবং গোপালগঞ্জ সদর উপজেলার মো. জিহাদ সরদার (৪০)।

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার একটি বসতঘরে কয়েকজন ব্যক্তি বৈধ পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছাড়াই ভারতে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছেন বলে জানা যায়। পরে সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে আটজনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, হারিছ আলী ও আবুল আলী অপর ছয়জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যেতে সহযোগিতা করছিলেন। তাঁরা কেউই ভারতে যাওয়ার বৈধ পাসপোর্ট, ভিসা বা ভ্রমণসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাঁদের গ্রেপ্তার করে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত